1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ইরানের সঙ্গে সম্পর্ক : ৪ ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পাঠ করালেন বরিশালের ডিসি বরিশালে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা হাঁস-মুরগির দোকানের নাম “বরিশাল ম্যারেজ মিডিয়া”র নেপথ্যে! গৌরনদী টিটিসির অনিয়মের সংবাদ ধামাচাঁপায় এআই দিয়ে ‘ভুয়া’ প্রতিবাদ! বরিশালে ক্রিকেট ব্যাট দিয়ে সহপাঠী হত্যা, ৯ বছর পর ১০ বছরের আটকাদেশ মুগ্ধতা ছড়াচ্ছে বরিশালের লাল শাপলার বিল অভিবাসন ব্যবস্থাপনায় বিদ্যমান ঘাটতি দূর করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি উপকূলসহ ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, ৩ নম্বর সতর্কসংকেত

লালমোহনে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. সিয়াম নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মহেষখালী এলাকায় এ ঘটনা ঘটে। শিশু সিয়াম একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মিনার মসজিদ এলাকার মো. রাজুর ছেলে।

 

স্থানীয়রা জানান, শিশু সিয়ামের বাবা-মা জীবিকার তাগিদ ঢাকায় থাকেন। যার জন্য সিয়াম মহেষখালীর সরকারি একটি আবাসনে তার নানির সঙ্গে থাকতো। বুধবার স্থানীয় শিশুদের সঙ্গে খেলাধুলা শেষে পাশের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায় সিয়াম। তবে দীর্ঘ সময় সিয়ামকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন তার নানি।

 

স্থানীয় এক ব্যক্তি গোসল করতে ওই পুকুরে নামলে তার পায়ের সঙ্গে ওই শিশুর মরদেহের স্পর্শ হয়। পরে খলিল নামে আরেক ব্যক্তি পুকুরে নেমে ডুবন্ত অবস্থায় সিয়ামকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে সেখানের চিকিৎসক শিশু সিয়ামের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network