1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে পুলিশের গুলিতে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল কলাপাড়ায় যুবককে মারধর করে মোবাইল-চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ বাবুগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ১৫ আগস্টের ব্যানার, জনমনে প্রশ্ন!  বাংলাদেশে ঢুকে কৃষককে মারধর, ধাওয়া খেয়ে শটগান ফেলে পালালো বিএসএফ সদস্যরা বরিশালে ফেসবুকে ব্যক্তিগত ছবি ছড়িয়ে ব্ল্যাকমেইল, ২ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দলিল লেখকের বিরুদ্ধে জমি বিক্রেতার টাকা আত্মসাতের অভিযোগ! কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক খান আল- আমিন চাকরিচ্যূত “ডাক দিয়ে যাই” এনজিও’র আয়োজনে উজিরপুরে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত

লালমোহনে পুলিশের গুলিতে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

  • আপডেট সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় পুলিশের গুলিতে শহীদ মুকুল, আল-আমিন ও নসুর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এরআগে শহীদদের কবর জিয়ারত করেন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল। লালমোহন উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদারের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম-আহŸায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহিন, মো. শফিউল্লাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারীসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০০১ সালের ১০ সেপ্টম্বর লালমোহনের মোল্লা জামে মসজিদে পুলিশ জুতা নিয়ে প্রবেশ করলে মসজিদের পবিত্রতা রক্ষায় তাদের বাঁধা দিলে বিশিষ্ট ক্রিড়াবিদ মুকুল, ছাত্রদল নেতা আল-আমিন এবং নসুকে নির্মমভাবে গুলি চালিয়ে হত্যা করে পুলিশ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network