1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে নরসুন্দরদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিভাগীয় কমিশনারকে লাল গালিচা সংবর্ধণা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা বরিশাল বিভাগজুড়ে ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক বানারীপাড়ায় নির্মাণাধীন স্কুল ভবন ধেকে পড়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন উজিরপুর উপজেলা যুবদলের সম্পাদক মনিরসহ ৩ জনকে কুপিয়ে জখম,চরম উত্তেজনা বরিশালের বাবুগঞ্জে দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বাবুগঞ্জে এক মাসে চুরি-ডাকাতির হিড়িক: আতঙ্কে সাধারণ মানুষ, পুলিশের টহল ও তদন্ত কতটা কার্যকর? বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা

পিরোজপুরে নরসুন্দরদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

 

পিরোজপুর প্রতিনিধি// পিরোজপুর সদর উপজেলায় নরসুন্দরদের স্বাস্থ্য সুরক্ষা ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার শহীদ ওমর ফারুক মিলনায়তনে পিরোজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালাটি সম্পন্ন হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দিন ভূঁইয়া জনি।

 

মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিরোজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মোর্তুজা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ।

 

কর্মশালার উদ্দেশ্য ছিল নরসুন্দরদের পেশার ইতিহাস ও ঐতিহ্য জানানো, তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করা এবং নরসুন্দর ও সেবা গ্রহীতাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করা।

 

মূল প্রবন্ধ উপস্থাপক ডা. গোলাম মোর্তুজা নরসুন্দর ও সেবা গ্রহীতাদের জন্য স্বাস্থ্য সচেতনতামূলক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া অনুষ্ঠানের অতিথিরা নরসুন্দরদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং প্রয়োজন অনুযায়ী সমাধানের আশ্বাস দেন।

 

সমাপনীতে উপস্থিত নরসুন্দরদের হাতে দুটি করে অ্যাপ্রোন ও গাউন এবং প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network