1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
চরফ্যাশনে যৌথ অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম
কলাপাড়ায় জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ, আদালতে মামলা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল কলাপাড়ায় যুবককে মারধর করে মোবাইল-চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ বাবুগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ১৫ আগস্টের ব্যানার, জনমনে প্রশ্ন!  বাংলাদেশে ঢুকে কৃষককে মারধর, ধাওয়া খেয়ে শটগান ফেলে পালালো বিএসএফ সদস্যরা বরিশালে ফেসবুকে ব্যক্তিগত ছবি ছড়িয়ে ব্ল্যাকমেইল, ২ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দলিল লেখকের বিরুদ্ধে জমি বিক্রেতার টাকা আত্মসাতের অভিযোগ! কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক খান আল- আমিন চাকরিচ্যূত

চরফ্যাশনে যৌথ অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

 

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি// ভোলার চরফ্যাশন মেইন সড়কে নিরাপত্তা ও সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে যৌথ বাহিনীর উদ্যোগে বিশেষ চেকপোস্ট অভিযান চালানো হয়েছে।

 

‎বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা সদরের বিআরডিবি মোড়ে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন নৌবাহিনীর সদস্য ও ট্রাফিক পুলিশ।

 

‎অভিযানকালে বেলা সাড়ে ১১টার দিকে মো. কামরুল হাসান মুন্না নামে এক যুবক ৭ পিস ইয়াবা টেবলেটসহ গ্রেপ্তার হন। তিনি চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

 

‎চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতারকৃত যুবকের কাছ থেকে একটি মানিব্যাগ, একটি মোটরসাইকেল এবং একটি চশমা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেলা হাজাতে পাঠানো হয়েছে।

 

‎ওসি আরও বলেন, জনস্বার্থে এমন অভিযান নিয়মিত চালানো হবে। মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার পাশাপাশি সড়ক পরিবহন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network