1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সাহিদা আক্তার সুমনা জেলার গুণী শিক্ষক নির্বাচিত - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশে ঢুকে কৃষককে মারধর, ধাওয়া খেয়ে শটগান ফেলে পালালো বিএসএফ সদস্যরা বরিশালে ফেসবুকে ব্যক্তিগত ছবি ছড়িয়ে ব্ল্যাকমেইল, ২ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দলিল লেখকের বিরুদ্ধে জমি বিক্রেতার টাকা আত্মসাতের অভিযোগ! কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক খান আল- আমিন চাকরিচ্যূত “ডাক দিয়ে যাই” এনজিও’র আয়োজনে উজিরপুরে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত জনসম্পৃক্ত কর্মকাণ্ডে রহমতপুরে আলোচনায় রাজন শিকদার বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ, বন্ধ অভ্যন্তরীণ রুটের বাস ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

সাহিদা আক্তার সুমনা জেলার গুণী শিক্ষক নির্বাচিত

  • আপডেট সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
মোঃমনছুর আলম ভোলা: বিশ্ব শিক্ষক  দিবস ২০২৫ উদযাপন  উপলক্ষে  প্রাথমিক  বিদ্যালয় পর্যায়ে গুণী প্রধান শিক্ষক  নির্বাচন করা হয়েছে। রোববার ভোলার জেলা প্রশাসক  কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক  সার্বিক এর সভাপতিত্বে  অনুষ্ঠিত  এক সভায়  গুণী শিক্ষক নির্বাচন করা হয়।
এতে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সের ৩৯ নং নজরুল্লাহ  সরকারি  প্রাথমিক  বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোসাম্মৎ সাহিদা আক্তার  সুমনা ভোলা জেলার  গুণী প্রধান শিক্ষক  হিসাবে মনোনিত হয়েছেন।  প্রতিযোগিতায় জেলার ৬ টি উপজেলার প্রধান শিক্ষকরা অংশ গ্রহণ করেন।
জেলা প্রাথমিক  শিক্ষা  অফিসার  মোঃ আমিনুল হক স্বাক্ষরিত  চিঠিতে  এ তথ্য জানা যায়।  আগামীকাল  ১৭ সেপ্টেম্বর  বরিশাল বিভাগীয় কমিশনারের  কার্যালয়ে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায়  অংশ নেবেন এই গুণী শিক্ষক।
জেলা পর্যায়ের গুণী প্রধান শিক্ষক  সাহিদা আক্তার সুমনা বরিশাল ব্রজমোহন কলেজ থেকে সমাজ বিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স  ডিগ্রি  ও বরিশাল  বিএড কলেজ  থেকে বিএড এবং  ভোলা পিটি আই থেকে সি ইন এড ডিগ্রি  অর্জন করেন।
এর আগে তিনি ২০১৭ সালে জেলার শ্রেষ্ঠ  শিক্ষক  নির্বাচিত হয়ে গণ চীনে শিক্ষা  সফর করেন। এছাড়া তাঁর যোগ্য নেতৃত্বে  নজরুল্লাহ  সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০১৮ ও ২০২২ সালে জেলার শ্রেষ্ঠ  শিক্ষা  প্রতিষ্ঠান  নির্বাচিত হয়।
গুণী এই প্রধান শিক্ষক  সদর উপজেলা প্রধান শিক্ষক  সমিতির  সিনিয়র  সহসভাপতি এবং উপজেলা শিক্ষা  কমিটির সদস্য। সাহিদা আক্তার  সুমনা ভোলার সিনিয়র সাংবাদিক ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি এডভোকেট নজরুল হক অনুর সহধর্মিণী।
এর আগে তিনি  গ্রামীণ  ব্যাংকের সিনিয়র অফিসার  এবং ম্যাস লাইন মিডিয়া  সেন্টার এম এম সির প্রশিক্ষণ  কর্মকর্তা ছিলেন। এছাড়া সহকারী  শিক্ষক  পর্যায়ে গুণী শিক্ষক  নির্বাচিত হয়েছেন চর ভেদুরিয়া সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক  ফারহানা পারভীন জুঁই।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network