1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে অসহায় রোগীরা নিয়মিত পাবেন ফ্রি চিকিৎসা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম
আগৈলঝাড়ায় ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ভাণ্ডারিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা ও লুটপাট, চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেপ্তার নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক কলাপাড়ায় জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ, আদালতে মামলা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল কলাপাড়ায় যুবককে মারধর করে মোবাইল-চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ বাবুগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ১৫ আগস্টের ব্যানার, জনমনে প্রশ্ন!  বাংলাদেশে ঢুকে কৃষককে মারধর, ধাওয়া খেয়ে শটগান ফেলে পালালো বিএসএফ সদস্যরা বরিশালে ফেসবুকে ব্যক্তিগত ছবি ছড়িয়ে ব্ল্যাকমেইল, ২ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দলিল লেখকের বিরুদ্ধে জমি বিক্রেতার টাকা আত্মসাতের অভিযোগ!

লালমোহনে অসহায় রোগীরা নিয়মিত পাবেন ফ্রি চিকিৎসা

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় গরীব-অসহায় রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা করেছে লাস্ট ড্রেস বাই শওকত নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

 

পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ওয়েস্টার্ণ পাড়ার সাবেক কমিশনার মো. আমজাদ হোসেন আলমের উদ্যোগে ডাকবাংলো ব্রিজের পশ্চিম পাশে প্রতিদিন চলবে এই চিকিৎসা সেবা কার্যক্রম।

 

শুক্রবার সকালে এই কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

 

লাস্ট ড্রেস বাই শওকতের পরিচালক মো. শওকত আরিফ জানান, আমাদের আশেপাশে অনেক গরীব-অসহায় মানুষ আছেন যারা অর্থাভাবে রোগাক্রান্ত হয়েও প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছেন না। সেসব অসহায়-গরীব রোগীদের জন্য এই ফ্রি চিকিৎসার আয়োজন করা হয়েছে।

 

প্রতি শুক্রবার সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রোগী দেখবেন ডা. মাহাবুবুল হক। এছাড়া সপ্তাহের অন্যান্য দিন বিনামূল্যে রোগী দেখবেন অবসরপ্রাপ্ত চিকিৎসক ডা. মো. মাকসুদুর রহমান। এসব চিকিৎসকদের কাছে মা ও শিশু, মেডিসিন, গ্যাস্ট্রোলিভার, বাথ-
ব্যথা, বক্ষব্যাধী, চর্ম, এলার্জি ও ডায়াবেটিস রোগীরা চিকিৎসা নিতে পারবেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network