1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে হারানো ফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশে ঢুকে কৃষককে মারধর, ধাওয়া খেয়ে শটগান ফেলে পালালো বিএসএফ সদস্যরা বরিশালে ফেসবুকে ব্যক্তিগত ছবি ছড়িয়ে ব্ল্যাকমেইল, ২ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দলিল লেখকের বিরুদ্ধে জমি বিক্রেতার টাকা আত্মসাতের অভিযোগ! কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক খান আল- আমিন চাকরিচ্যূত “ডাক দিয়ে যাই” এনজিও’র আয়োজনে উজিরপুরে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত জনসম্পৃক্ত কর্মকাণ্ডে রহমতপুরে আলোচনায় রাজন শিকদার বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ, বন্ধ অভ্যন্তরীণ রুটের বাস ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

লালমোহনে হারানো ফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশ

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

 

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় হারিয়ে যাওয়া ১৫টি স্মার্টফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিয়েছে থানা পুলিশ।

 

শুক্রবার সন্ধ্যায় লালমোহন থানায় প্রকৃত মালিকদের হাতে এসব মোবাইল ফোন তুলে দেন ওসি মো. সিরাজুল ইসলাম। হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি মালিকরা। তারা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

মোবাইল ফোনের মালিকরা জানান, পুলিশের আন্তরিকতার জন্যই হারানো ফোনগুলো আবার ফিরে পেয়েছেন তারা। পুলিশ সামনের দিকেও এ ধরনের কাজ অব্যাহত রাখবে বলে আশাবাদী তারা।

 

লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, মালিকদের জিডির ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহযোগিতায় দেশের বিভিন্নস্থান থেকে এসব মোবাইলগুলো উদ্ধার করা হয়েছে।

 

নিজেদের হারানো মোবাইল ফোন পুনরায় ফিরে পেয়ে খুশি হয়েছেন প্রকৃত মালিকরা। আমরা সব সময় জনগণের সেবা নিশ্চিতের জন্য সর্বোচ্চ সচেষ্ট রয়েছি। তাই যেকোনো প্রয়োজনে নির্দ্বিধায় সবাইকে থানায় আসার অনুরোধ জানাচ্ছি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network