1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিভাগীয় কমিশনারকে লাল গালিচা সংবর্ধণা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা বরিশাল বিভাগজুড়ে ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক বানারীপাড়ায় নির্মাণাধীন স্কুল ভবন ধেকে পড়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন উজিরপুর উপজেলা যুবদলের সম্পাদক মনিরসহ ৩ জনকে কুপিয়ে জখম,চরম উত্তেজনা বরিশালের বাবুগঞ্জে দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বাবুগঞ্জে এক মাসে চুরি-ডাকাতির হিড়িক: আতঙ্কে সাধারণ মানুষ, পুলিশের টহল ও তদন্ত কতটা কার্যকর? বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

  • আপডেট সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর প্রতিনিধি: বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের অনুকূলে আর্থিক সহায়তা চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান আয়োজনে ছিল বিআরটিএ পিরোজপুর সার্কেল এবং সহযোগিতায় জেলা প্রশাসন, পিরোজপুর।
এ সময় পিরোজপুর জেলার পাঁচজন ও ঝালকাঠি জেলার নয়জন ভুক্তভোগী পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে ভুক্তভোগী পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় বাস মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা সড়ক দুর্ঘটনার নানান কারণ এবং তা কমিয়ে আনার উপায় নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “অনেকেই সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলেও সরকারের আর্থিক সহায়তার বিষয়টি জানেন না। তাই এ বিষয়ে ব্যাপক প্রচারণা চালানো জরুরি।” তিনি আরও জানান, দুর্ঘটনা কমিয়ে আনতে সরকার নানান পদক্ষেপ গ্রহণ করেছে, যা সঠিকভাবে বাস্তবায়ন হলে দুর্ঘটনা হ্রাস পাবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network