1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে নামাজরত অবস্থায় তাবলীগ জামাতের সদস্যের মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ইরানের সঙ্গে সম্পর্ক : ৪ ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পাঠ করালেন বরিশালের ডিসি বরিশালে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা হাঁস-মুরগির দোকানের নাম “বরিশাল ম্যারেজ মিডিয়া”র নেপথ্যে! গৌরনদী টিটিসির অনিয়মের সংবাদ ধামাচাঁপায় এআই দিয়ে ‘ভুয়া’ প্রতিবাদ! বরিশালে ক্রিকেট ব্যাট দিয়ে সহপাঠী হত্যা, ৯ বছর পর ১০ বছরের আটকাদেশ মুগ্ধতা ছড়াচ্ছে বরিশালের লাল শাপলার বিল অভিবাসন ব্যবস্থাপনায় বিদ্যমান ঘাটতি দূর করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি উপকূলসহ ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, ৩ নম্বর সতর্কসংকেত

লালমোহনে নামাজরত অবস্থায় তাবলীগ জামাতের সদস্যের মৃত্যু

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় নামাজরত অবস্থায় মো. জহিরুল হক নামে তাবলীগ জামাতের এক সদস্যের মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের দালাল বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে। মৃত জহিরুল হক রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খানাবাড়ি এলাকার বাসিন্দা।

 

তাবলীগ জামায়াতে থাকা মৃত জহিরুল হকের চাচাতো ভাই মো. রমজান আলী জানান, আমরা রংপুর থেকে ১২জন সাথী নিয়ে গত ২৯ আগস্ট লালমোহনে তাবলীগ জামাতে এসেছি। বর্তমানে সবাই মিলে দালালবাজার মসজিদে অবস্থান করছিলাম। তবে মঙ্গলবার আসরের নামাজের পর থেকে আমার চাচাতো ভাই জহিরুলের শরীর খারাপ লাগছিল। যার জন্য আরেকজন সাথীসহ তাকে স্থানীয় ফার্মেসিতে পাঠাই।

তিনি আরো জানান, এরপর তারা সেখান থেকে এসে মাগরিবের নামাজে অংশনেন। নামাজের রুকুতে গেলে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন জহিরুল হক। এরপর মুসল্লিরা স্থানীয় পল্লী চিকিৎসককে খবর দিলে তিনি এসে জহিরুলকে মৃত ঘোষণা করেন। এখানে তার প্রথম জানাযা শেষে রাতেই মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network