1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
চরফ্যাশনে সিনিয়র সহকারী জজের সুনাম রক্ষায় আইনজীবীদের তৎপরতা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যালয় রক্ষা করুন, না হলে আমরা আর পড়ালেখা করতে পারব না’ আগৈলঝাড়ায় ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ভাণ্ডারিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা ও লুটপাট, চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেপ্তার নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক কলাপাড়ায় জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ, আদালতে মামলা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল কলাপাড়ায় যুবককে মারধর করে মোবাইল-চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ বাবুগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ১৫ আগস্টের ব্যানার, জনমনে প্রশ্ন!  বাংলাদেশে ঢুকে কৃষককে মারধর, ধাওয়া খেয়ে শটগান ফেলে পালালো বিএসএফ সদস্যরা বরিশালে ফেসবুকে ব্যক্তিগত ছবি ছড়িয়ে ব্ল্যাকমেইল, ২ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

চরফ্যাশনে সিনিয়র সহকারী জজের সুনাম রক্ষায় আইনজীবীদের তৎপরতা

  • আপডেট সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি// ভোলার চরফ্যাশন আদালতের সিনিয়র সহকারী জজ রেজাউল করিম বাঁধনের নাম জড়িয়ে প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে চরফ্যাশনের আইনজীবীরা সরব হয়েছেন।


‎বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চরফ্যাশন আইনজীবী সমিতির কার্যালয়ে আইনজীবীদের আয়োজনে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‎এতে উপস্থিত আইনজীবীরা লিখিত বক্তব্য পাঠ করে বলেন, গত ১৯ সেপ্টেম্বর অস্তিত্বহীন প্রকল্পের নামে ইউএনওর লুটপাট শিরোনামে আমার দেশ পত্রিকায় প্রকাশিত সংবাদের কিছু অংশে চরফ্যাশন আদালতের সিনিয়র সহকারী জজ রেজাউল করিম বাঁধনের নাম উল্লেখ করা হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং আদালত ও বিচারকের সুনাম ক্ষতিগ্রস্ত করেছে।


‎তারা আরও বলেন, রেজাউল করিম বাঁধন তার দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করছেন। কিছু বিশেষ গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে আদালত ও বিচারকদেরকে লক্ষ্য করে অপপ্রচার চালাচ্ছে। সংবাদে দাবি করা হয়েছে যে, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাসনা শারমিন মিথির স্বামী সিনিয়র সহকারী জজ পদে থাকায় কেউ প্রতিবাদ করতে পারছে না। আইনজীবীরা এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক বলে নিন্দা জানান এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।


‎সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইনজীবী রমিজ উদ্দিন, সালাউদ্দিন, মো. তারিকুল ইসলাম, মো. লিয়াকত আলী, মো. সিদ্দিক মাতবর, মো. হযরত আলী হিরন, মো. লিটন হাওলাদার, নাবিল সরমান এবং জোবায়ের হোসেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network