1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে প্রধান শিক্ষকের হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিভাগীয় কমিশনারকে লাল গালিচা সংবর্ধণা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা বরিশাল বিভাগজুড়ে ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক বানারীপাড়ায় নির্মাণাধীন স্কুল ভবন ধেকে পড়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন উজিরপুর উপজেলা যুবদলের সম্পাদক মনিরসহ ৩ জনকে কুপিয়ে জখম,চরম উত্তেজনা বরিশালের বাবুগঞ্জে দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বাবুগঞ্জে এক মাসে চুরি-ডাকাতির হিড়িক: আতঙ্কে সাধারণ মানুষ, পুলিশের টহল ও তদন্ত কতটা কার্যকর? বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা

পিরোজপুরে প্রধান শিক্ষকের হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরে জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্রের ওপর হামলা চালিয়ে তার দুই পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে পিরোজপুর-নাজিরপুর সড়কের ঝারঝারিয়াতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, বিদ্যালয়ের ছুটি শেষে প্রধান শিক্ষক বিপুল মিত্র মোটরসাইকেলে পিরোজপুর শহরে ফিরছিলেন। পথে মুখোশধারী দুর্বৃত্তরা বিপুল মিত্রের ওপর হামলা করে। এ সময় তার সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারকেও পিটিয়ে আহত করে।

শিক্ষক অসীম কুমার বলেনর, মঙ্গলবার বিকেল ৫টার দিকে বিদ্যালয় শেষে প্রধান শিক্ষক বিপুলের মোটরসাইকেলে আমি পিরোজপুর শহরে ফিরছিলাম। পথিমধ্যে পিরোজপুর-নাজিরপুর সড়কের ঝরঝরিয়াতলা এলাকায় পৌঁছালে ৭-৮ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে আমাদের পথরোধ করে। পরে তারা বিপুল মিত্রকে এলোপাতাড়ি মারধর করে এবং একপর্যায়ে তার দুই পা ও ডান হাত ভেঙে দেয়। এ সময় আমিও আহত হই।

স্থানীয়রা উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে বিপুল মিত্রকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার অর্থপেডিক হাসপাতালে পাঠানো হয়েছে। পিরোজপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রঞ্জন কুমার বলেন, বিপুল মিত্রকে দুই পা ও ডান হাত ভাঙা অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এলিজা জামান বলেন, মঙ্গলবার বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দুপুরে অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পর বিকেলে এ হামলার খবর পাই।

পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network