1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে নবীন শিক্ষার্থীদের বরণ ও আলোচনা সভা - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
ইরানের সঙ্গে সম্পর্ক : ৪ ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পাঠ করালেন বরিশালের ডিসি বরিশালে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা হাঁস-মুরগির দোকানের নাম “বরিশাল ম্যারেজ মিডিয়া”র নেপথ্যে! গৌরনদী টিটিসির অনিয়মের সংবাদ ধামাচাঁপায় এআই দিয়ে ‘ভুয়া’ প্রতিবাদ! বরিশালে ক্রিকেট ব্যাট দিয়ে সহপাঠী হত্যা, ৯ বছর পর ১০ বছরের আটকাদেশ মুগ্ধতা ছড়াচ্ছে বরিশালের লাল শাপলার বিল অভিবাসন ব্যবস্থাপনায় বিদ্যমান ঘাটতি দূর করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি উপকূলসহ ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, ৩ নম্বর সতর্কসংকেত

লালমোহনে নবীন শিক্ষার্থীদের বরণ ও আলোচনা সভা

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার সুনামধন্য বিদ্যাপিঠ হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়েছে। শুক্রবার সকালে এ নবীন বরণ উপলক্ষ্যে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন আইসিটি মন্ত্রণালয়ের উপসচিব মো. জাকির হোসেন বাচ্চু। এ সময় প্রধান অতিথি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, পড়ালেখা করে কেবল জিপিএ-৫ পাওয়া কারও লক্ষ্য হওয়া উচিত নয়। সবার আগে হতে হবে সুশিক্ষিত এবং প্রকৃত মেধাবী। এরপর দেশ ও দেশের মাটির কল্যাণে কাজ করতে হবে।

লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও প্রভাষক মুশফিকুর রহমান দ্বীপুর সঞ্চালনায় এ সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হিট প্রকল্পের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফেরদাউছুর রহমান, করিমুন্নেসা-হাফিজ মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. জাহিদুল ইসলাম নোমান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজি মো. হাসানুজ্জামানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network