1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
‘৫ দফা কয়েকটি দলের নয়, এটি প্রতিটি মানুষের দাবি’ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম
ইরানের সঙ্গে সম্পর্ক : ৪ ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পাঠ করালেন বরিশালের ডিসি বরিশালে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা হাঁস-মুরগির দোকানের নাম “বরিশাল ম্যারেজ মিডিয়া”র নেপথ্যে! গৌরনদী টিটিসির অনিয়মের সংবাদ ধামাচাঁপায় এআই দিয়ে ‘ভুয়া’ প্রতিবাদ! বরিশালে ক্রিকেট ব্যাট দিয়ে সহপাঠী হত্যা, ৯ বছর পর ১০ বছরের আটকাদেশ মুগ্ধতা ছড়াচ্ছে বরিশালের লাল শাপলার বিল অভিবাসন ব্যবস্থাপনায় বিদ্যমান ঘাটতি দূর করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি উপকূলসহ ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, ৩ নম্বর সতর্কসংকেত

‘৫ দফা কয়েকটি দলের নয়, এটি প্রতিটি মানুষের দাবি’

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

লালমোহন (ভোলা) প্রতিনিধি// ভোলা-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত এমপি প্রার্থী নিজামুল হক নাঈম বলেছেন, গত জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ স্বৈরাচারের অপশাসন থেকে মুক্তি পেয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি, যে দাবিগুলো-যে বিষয়গুলো ইতোমধ্যে নিষ্পত্তি হওয়ার কথা ছিল, সেই দাবিগুলো এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি।

 

আজকে জামায়াত ইসলামীসহ ইসলামি দলগুলো ৫ দফা দাবি নিয়ে কর্মসূচি শুরু করেছে।

 

এই দাবি শুধু জামায়াত বা কয়েকটি দলের নয়, এই দাবি আজকে সারা বাংলাদেশের প্রতিটি মানুষের দাবিতে পরিণত হয়েছে। ৫ দফা দাবি হচ্ছে গণদাবী।

শুক্রবার বিকেলে ভোলার লালমোহন উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে পৌরশহরের চৌরাস্তার মোড়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরআগে লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

সভায় নিজামুল হক নাঈম আরো বলেন, যদি দ্রুত এই দাবি পূরণ করা না হয় তাহলে জুলাই আন্দোলনের মাধ্যমে যেভাবে বিগত সরকারের পতন হয়েছিল, এই সরকারেরও একই কায়দায় পতন হবে। আমরা ৫ দফা দাবিতে পূরণ করেই ঘরে ফিরবো ইনশাল্লাহ।

 

সুতরাং কোনো দল বা সরকার যদি ৫ দফা দাবি বাস্তবায়নে তালবাহানা করে তাদরেকেও জুলাইয়ের পরিস্থিতি বরণ করতে হবে।

 

লালমোহন উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা মো. আব্দুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মো. রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আক্তার উল্যাহ, শিবিরের ভোলা জেলা সভাপতি জসিম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি হাচনাইন আল মুছাসহ দলটির বিভিন্নস্থানের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network