1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
৫ দফা দাবীতে ভোলায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম
ইরানের সঙ্গে সম্পর্ক : ৪ ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পাঠ করালেন বরিশালের ডিসি বরিশালে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা হাঁস-মুরগির দোকানের নাম “বরিশাল ম্যারেজ মিডিয়া”র নেপথ্যে! গৌরনদী টিটিসির অনিয়মের সংবাদ ধামাচাঁপায় এআই দিয়ে ‘ভুয়া’ প্রতিবাদ! বরিশালে ক্রিকেট ব্যাট দিয়ে সহপাঠী হত্যা, ৯ বছর পর ১০ বছরের আটকাদেশ মুগ্ধতা ছড়াচ্ছে বরিশালের লাল শাপলার বিল অভিবাসন ব্যবস্থাপনায় বিদ্যমান ঘাটতি দূর করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি উপকূলসহ ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, ৩ নম্বর সতর্কসংকেত

৫ দফা দাবীতে ভোলায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

মোঃমনছুর আলম ভোলাঃ পি আর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড, জুলাই সনদ প্রণয়ন, ফ্যাসিষ্ট জুলুম নির্যাতন ও গণহত্যার বিচার, জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা।

 

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ভিক্ষুক মিছিলটি ভোলা শহরের কালীনাথ রায়ের বাজার থেকে শুরু হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে বাংলা স্কুল মোড়ে এসে শেষ হয়।

 

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির মাস্টার জাকির হোসাইন, নায়েবে আমির ভোলা-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, ভোলা সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসেন, পৌর আমির জামাল উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বাংলাদেশের ছাত্র জনতা ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনাকে যেই উদ্দেশ্যে তাড়িয়েছে এবং ডঃ ইউনুসের নেতৃত্বে এ সরকারকে যে কারণে বসিয়েছে সেই সুফল এখনো বাংলাদেশের মানুষ ভোগ করতে পারে নাই। যার কারনেই বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫দফা দাবি নিয়ে আবার রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। আমরা আশা করছি আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হবে। পাশাপাশি লেভেল প্লেয়িং ফিল্ড, জুলাই সনদ প্রণয়ন, ফ্যাসিষ্ট হাসিনার জুলুম, নির্যাতন ও গণহত্যার বিচারের দাবিতে ভোলায় বিক্ষোভ সমাবেশ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network