1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাংলাদেশে পিআরের কোনো স্থান নেই: নাজিম উদ্দীন আলম - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যালয় রক্ষা করুন, না হলে আমরা আর পড়ালেখা করতে পারব না’ আগৈলঝাড়ায় ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ভাণ্ডারিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা ও লুটপাট, চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেপ্তার নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক কলাপাড়ায় জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ, আদালতে মামলা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল কলাপাড়ায় যুবককে মারধর করে মোবাইল-চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ বাবুগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ১৫ আগস্টের ব্যানার, জনমনে প্রশ্ন!  বাংলাদেশে ঢুকে কৃষককে মারধর, ধাওয়া খেয়ে শটগান ফেলে পালালো বিএসএফ সদস্যরা বরিশালে ফেসবুকে ব্যক্তিগত ছবি ছড়িয়ে ব্ল্যাকমেইল, ২ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

বাংলাদেশে পিআরের কোনো স্থান নেই: নাজিম উদ্দীন আলম

  • আপডেট সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি// ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম বলেছেন, আগামী সংসদ নির্বাচনকে ব্যর্থ করার চেষ্টা চলছে। কোনো ছোটখাটো বিষয় নিয়ে নির্বাচনকে ব্যাহত হতে দেওয়া যাবে না। কিছু রাজনৈতিক দল ইতোমধ্যে পিআর নিয়ে আন্দোলনে নেমেছে, বাংলাদেশের মানুষ পিআর গ্রহণ করবে না। তারা তাদের প্রিয় ও কাঙ্ক্ষিত প্রার্থীকে বেছে নিতে চায়।


‎শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে চরফ্যাশন উপজেলা সদরে ৩১ দফা সংস্কারের লিফলেট বিতরণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।


‎নাজিম উদ্দীন আলম আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন, নেতাকর্মীরা স্ব-স্ব এলাকায় গিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা উৎসব সুন্দরভাবে উদযাপনে সহযোগিতা করবে। তিনি আশা প্রকাশ করেন, সকল নেতাকর্মী উৎসবে সম্পৃক্ততা দেখাবেন।


‎উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, যুগ্ম-সম্পাদক মীর শাহাদাত হোসেন ছায়েদ, সাবেক দপ্তর সম্পাদক মাওঃ রফিক আছলামী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াজ সিকদার প্রমুখ।


‎এছাড়াও চরফ্যাশন উপজেলা বিএনপি এবং ২১টি ইউনিয়ন থেকে আগত বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় ৩০ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network