1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভোলায় পূঁজা মন্ডপে অনুদান দিতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার-সংবাদ সম্মেলনে দাবী - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম
২০ বছরের সাজায় এখন পর্যন্ত ১৭ বার জেলে থেকে বের হলেন রাম রহিম ইরানের সঙ্গে সম্পর্ক : ৪ ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পাঠ করালেন বরিশালের ডিসি বরিশালে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা হাঁস-মুরগির দোকানের নাম “বরিশাল ম্যারেজ মিডিয়া”র নেপথ্যে! গৌরনদী টিটিসির অনিয়মের সংবাদ ধামাচাঁপায় এআই দিয়ে ‘ভুয়া’ প্রতিবাদ! বরিশালে ক্রিকেট ব্যাট দিয়ে সহপাঠী হত্যা, ৯ বছর পর ১০ বছরের আটকাদেশ মুগ্ধতা ছড়াচ্ছে বরিশালের লাল শাপলার বিল অভিবাসন ব্যবস্থাপনায় বিদ্যমান ঘাটতি দূর করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

ভোলায় পূঁজা মন্ডপে অনুদান দিতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার-সংবাদ সম্মেলনে দাবী

  • আপডেট সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

মোঃমনছুর আলম ভোলাঃ বোরহানউদ্দিনে উপজেলা কেন্দ্রীয় পূজামন্ডপে অনুদান দিতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সুপ্রীমকোর্টের সহকারী এটর্নি জেনারেল মো: এবিএম ইব্রাহিম খলিল।

 

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। তিনি বলেন,চলতি দুর্গাপূজা উপলক্ষ্যে আমি আমার জন্মভূমি দৌলতখান উপজেলার মন্দিরগুলো পরিদর্শন করে দুপুরে বোরহানউদ্দিন উপজেলার কেন্দ্রীয় পূজামন্ডপে গেলে সেখানে একদল দূর্বৃত্ত আমার উপর অতর্কিত হামলা চালায়। তারা আমার গাড়ীতে (যার নাম্বার- ঢাকা মেট্রো-ঘ,১১৬৬০৭) প্রথমে ডিম নিক্ষেপ করে,পরে আমার ব্যাক্তিগত গাড়ীটি ভাংচুর করেছে।

 

সংবাদ সম্মেলনে তিনি তার উপর এসব হামলায় ভোলা-২ আসনের সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিমকে দায়ী করেন। তিনি বলেন,ভোলার পুলিশ প্রশাসন আমাকে বিন্দুমাত্র নিরাপত্তা দেয়নি। বোরহানউদ্দিন থানার ওসির সামনেই আমার উপর এ হামলা চালানো হয়েছে বলে দাবী করেন,সহকারী এটর্নি জেনারেল ইব্রাহিম খলিল। তিনি বলেন,জুলাই বিপ্লবের পর এলাকায় অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করায় দূর্বৃত্ত গোষ্ঠীটি আমাকে হত্যার পরিকল্পনা করেছে। তারই ধারাবাহিকতায় আজকে আমি এ হামলার শিকার হলাম।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network