1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নানা কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুরে বিশ্ব নদী দিবস পালিত - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিভাগীয় কমিশনারকে লাল গালিচা সংবর্ধণা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা বরিশাল বিভাগজুড়ে ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক বানারীপাড়ায় নির্মাণাধীন স্কুল ভবন ধেকে পড়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন উজিরপুর উপজেলা যুবদলের সম্পাদক মনিরসহ ৩ জনকে কুপিয়ে জখম,চরম উত্তেজনা বরিশালের বাবুগঞ্জে দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বাবুগঞ্জে এক মাসে চুরি-ডাকাতির হিড়িক: আতঙ্কে সাধারণ মানুষ, পুলিশের টহল ও তদন্ত কতটা কার্যকর? বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা

নানা কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুরে বিশ্ব নদী দিবস পালিত

  • আপডেট সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ তরিকুল ইসলাম// পিরোজপুরের কাউখালীতে নদীবন্ধু সমাজ এর উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব নদী দিবস পালিত হয়েছে।

 

রবিবার সকালে পিরোজপুরের কাউখালী উপজেলার কঁচা নদীর বেকুটিয়া সেতু সংলগ্ন ডলফিন চত্ত্বরে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।

 

‘এসো নদীর বন্ধু হই, নদী সংরক্ষণে ব্রতী রই’ এই স্লোগানকে সামনে রেখে ডলফিন চত্বর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে বেকুটিয়া সেত সংলগ্ন নদী তিরবর্তী বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে কঁচা নদীর তীরে বৃক্ষ রোপন, নদীতে মাছের পোনা অবমুক্তকরণ ও নদী সুরক্ষায় নদী তীরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা, পিরোজপুর জেলা স্কাউট’র সাধারণ সম্পাদক মোহাম্মদ এনায়েত হোসেন খান উপস্থিত ছিলেন।

নদী বন্ধু সমাজের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রাণ কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক মো. শফিকুল ইসলাম মিলন, নদী বন্ধু সমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, সদস্য সাংবাদিক দেবদাস মজুমদার।

 

পরে বাংলাদেশ নদীবন্ধু সমাজের সভাপতিত্বে নদী বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করের নদীবন্ধু মো. আলামিন বাকলাই।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পিরোজপু জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, বিশ্ব নদী দিবসে উপকূলীয় পিরোজপুরের একটি গুরুত্ব রয়েছে। এ জেলায় কঁচা, বলেশ্বর, সন্ধ্যা, কালিগঙ্গাসহ অসংখ্য শাখা নদী বহমান। এসব নদী মরে গেলে এ উপকূলীয় জনজীবনে বিরূপ প্রভাব পড়বে। আমাদের এ নদীর সাথে মানুষের জীবন প্রবাহে একাকার। তাই নদীর দূষনমুক্ত করতে হবে এবং এর গতিধারা ঠিক রেখে নদীকে সূরক্ষা করতে হবে। তাই আমাদের সকলকে নদীর বন্ধু হতে হবে, নদীকে বাঁচাতে হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network