1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
স্বরূপকাঠীতে গাছ কাটার রশিতে ফাঁস লেগে চলন্ত মটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিভাগীয় কমিশনারকে লাল গালিচা সংবর্ধণা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা বরিশাল বিভাগজুড়ে ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক বানারীপাড়ায় নির্মাণাধীন স্কুল ভবন ধেকে পড়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন উজিরপুর উপজেলা যুবদলের সম্পাদক মনিরসহ ৩ জনকে কুপিয়ে জখম,চরম উত্তেজনা বরিশালের বাবুগঞ্জে দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বাবুগঞ্জে এক মাসে চুরি-ডাকাতির হিড়িক: আতঙ্কে সাধারণ মানুষ, পুলিশের টহল ও তদন্ত কতটা কার্যকর? বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা

স্বরূপকাঠীতে গাছ কাটার রশিতে ফাঁস লেগে চলন্ত মটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

  • আপডেট সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি// পিরোজপুরের স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলার সদর ইউনিয়নের পানাউল্লাপুর গ্রামের এক যুবক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। নিহতের নাম মোহাম্মদ তানিম হোসেন (২০)। তিনি পানাউল্লাপুর নিবাসী মোহাম্মদ জাহাঙ্গীরের ছোট ছেলে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, রবিবার সকালে পিরোজপুর যাওয়ার উদ্দেশ্য তানিম ও আনিসুর রহমান নামে দুই যুবক বাড়ী থেকে মটরসাইকেলে বের হয়। তারা মটরসাইকেল নিয়ে উপজেলার শেহাংগল এলাকায় পৌছায়। এসময় ওই সড়কের পাশে বেলায়েত নামে এক ব্যক্তি গাছ কাটছিল। তারা গাছ নামানোর জন্য রাস্তায় আড়াআড়িভাবে রশি বাধে। এসময় চলন্ত মটরসাইকেলের চালক রশি দেখে মাথা নিচু করে কিন্তু পিছনের আরোহী তানিম রশি খেয়াল করেনি। একারনে সে ওই রশিতে পেচিয়ে গাড়ী থেকে রাস্তায় পড়ে যায়। এতে তানিমের নির্মম মৃত্যু হয়।

 

প্রত্যক্ষদর্শী মো: রায়হান ফয়সাল বলেন, গাড়ীটি শেহাংগল এলাকায় পৌছে। রাস্তায় আড়াআড়ি রশি দেখে গাড়ির চালক আনিছ মাথা নিচু করে। পিছনের আরোহী তানিম তা খেয়াল করতে না পেরে গলাশ রশি পেচিয়ে গাড়ী থেকে রাস্তায় লুটিয়ে পড়ে।

 

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার লিমা আক্তার জানান, ওই যুবককে হাসপাতালে আনার পূর্বেই মৃত্যু হয়েছে। তার মাথায় প্রচুর আঘাত পেয়ে অনেক রক্তক্ষরন হয়েছে। হয়তো এতেই তার মৃত্যু হয়েছে। নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ(ওসি) মো. বনি আমিন জানান, “আমরা খবর পেয়ে হাসপাতালে লাশের কাছে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।” এদিকে তানিমের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে বইছে শোকের মাতম।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network