1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পূজামন্ডপ পরিদর্শনে গিয়ে আর্থিক অনুদান করলেন সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলম  - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

পূজামন্ডপ পরিদর্শনে গিয়ে আর্থিক অনুদান করলেন সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলম 

  • আপডেট সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : ডাকসুর সাবেক এজিএস ভোলা-৪(চরফ্যাশন মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম বলেন, ২৪ এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপি’র ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে পারস্পারিক সম্পর্ক ও যোগাযোগ বাড়ছে।
দলের নেতা কর্মীরা বাংলাদেশের কোথাও সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের সাথে জুলুম করেছে, কিংবা তাদের জমি, ব্যবসা প্রতিষ্ঠান,বাড়িঘর দখল করেছে এমন একটি প্রমাণ কেউ দিতে পারবে না। শুধু রাজনৈতিক কারণে কু-চক্রি মহল স্বার্থ হাসিলের জন্য হিন্দু ভাই বোনদেরকে মিথ্যা অপপ্রচারে লিপ্ত।
তিনি ৩০ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর এ যাবৎ ২১ টি ইউনিয়নের ১২টি পূজা মন্ডপে ঘুরে পরিদর্শন করেন এবং আর্থিং অনুদান প্রদান করেন। রাতে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে চরফ্যাশন পৌরসভার ছয়টি পূজামন্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন।
নাজিম উদ্দিন আলম আরো বলেন, আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশী। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান দুর্গাপূজা। “ধর্ম যার যার, উৎসব তার তার” এই স্লোগান কে ধারণ করে আমাদের পথচলা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি মীর শাহাদাত হোসেন ছায়েদ, যুবদলের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সাধারন সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার মিঠু, শ্রমিক দলের সভাপতি মির আবুল কালাম আজাদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক শামসুদ্দীন কাউছ,পুজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ প্রমুখ।
এ সময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মন্দিরে আর্থিক অনুদান প্রদান করা হয়। এসময় সাবেক এমপি নাজিম উদ্দিন আলম সহ নেতৃবৃন্দকে পূজামণ্ডপে পেয়ে মণ্ডপ পরিচালনা কমিটির সদস্যরা ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network