1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মাহিমকে ভান্ডারিয়ার মেয়র ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশ নির্বাচন কমিশনের - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে বিশ্ব নবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে থানার ফটকে তৌহিদী জনতার বিক্ষোভ প্রদর্শন চরবাড়ীয়ায় ২ শতাধিক মহিষের তাণ্ডব! বরিশালে চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঢাকায় গুলিবিদ্ধ হয়ে উজিরপুরের যুবক নিহত সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক লালমোহনে ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে মাধ্যমিক শিক্ষক সমিতি কলাপাড়ায় পৃথক দুই স্থানে চুরির অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আটকে নির্যাতনের অভিযোগ, আটক-৩ বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সিজেপির

মাহিমকে ভান্ডারিয়ার মেয়র ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশ নির্বাচন কমিশনের

  • আপডেট সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ আদালতের রায় ঘোষণার একমাস ৫ দিন পর জাতীয় পার্টি জেপির নেতা মাহিবুল হোসেনকে ভান্ডারিয়া পৌর মেয়র ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ৮ অক্টোবর বুধবার নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

জানাগেছে, ২০২৩ সালের ১৭ জুলাই তারিখে প্রথম বারের মত পিরোজপুর জেলার ভাÐারিয়া পৌরসভায় পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে “নৌকা” প্রতীকের প্রার্থী জনাব ফাইজুর রশিদ খসরু ব্যাপক অনিয়ম ও কারচুপির মাধ্যমে মেয়র নির্বাচিত হন।

উক্ত নির্বাচনে “নৌকা” প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে “বাই সাইকেল” প্রতীকের মেয়র প্রার্থী মো. মাহিবুল হোসেন মাহিম পিরোজপুর জেলা নির্বাচনী ট্রাইবুনালে আপিল করেন। এতে পিরোজপুর জেলা নির্বাচনী ট্রাইবুনাল দীর্ঘদিন শুনানীশেষে গত ০৩ সেপ্টেম্বর, ২০২৫ইং তারিখে মেয়র হিসাবে “নৌকা” প্রতীকের প্রার্থী মো. ফাইজুর রশিদ-কে নির্বাচিত ঘোষণার গেজেট বাতিল করে “বাই সাইকেল” প্রতীকের প্রার্থী মো. মাহিবুল হোসেন-কে নির্বাচিত মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশের আদেশ প্রদান করেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৭ জুলাই ভান্ডারিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফাইজুর রশিদ খসরু নৌকা প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৬২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জাতীয় পার্টির (জেপি মঞ্জু) প্রার্থী মাহিবুল হোসেন মাহিম পেয়েছেন ৫ হাজার ৭১ ভোট।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network