1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ব্যাংকের টয়লেটে মিলল পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় সিএনজিতে মিললো ৪০ কেজি গাঁজা প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলখালী চেয়ারম্যানের প্রচেষ্টায় বদলে গেছে ইউপিবাসীর জীবনমান বাকেরগঞ্জে সোশ্যাল মিডিয়ায় অপ্রচারে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন সাংবাদিক পুলকের মৃত্যুর তিনদিন পর বকেয়া মেটাল সমকাল কর্তৃপক্ষ বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ব্রিকসে বাংলাদেশকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার মোদির কাছে জমি দখলে বিচার চাইলেন মুসলিম বাল্যবন্ধু শিল্পে কাল থেকে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী মাদরাসায় যৌন নির্যাতন প্রতিরোধে সেল ও কমিটি গঠনে আইনি নোটিশ

ব্যাংকের টয়লেটে মিলল পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চাঁদপুরে সোনালী ব্যাংকের টয়লেট থেকে মঙ্গল হরিজন নামে এক পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) রাতে শহরের চিত্রলেখা মোড়ে অবস্থিত সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের ৪র্থ তলার টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মঙ্গল শহরের বাসস্ট্যান্ড স্বর্ণখোলা হরিজন কলোনি এলাকার বাসিন্দা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিচ্ছন্নতার কাজ করার কোনো এক সময় হৃদক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। পুলিশ ও স্বজনরা জানান, বুধবার ব্যাংকের কাজের নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও মঙ্গল বাড়ি ফিরে না যাওয়ায় তার ছেলে অফিসে খোঁজ নিতে আসেন। এ সময় দায়িত্বরত দারোয়ান জানায় সে বাড়ি চলে গেছে বলে।

তবে ছেলে বেশ কয়েকবার খোঁজ নিতে আসায় দারোয়ান ভেতরে গিয়ে টয়লেট চেক করে দেখতে পান সেখানে মঙ্গলের মরদেহ পড়ে আছে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহত মঙ্গল অসুস্থ ছিল বলে জানান তার স্বজনেরা। চাঁদপুর সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network