1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে কিশোর-তরুণদের ফুটবল উপহার - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ভোলা-বরিশাল সেতুর রোডম্যাপ দ্রুত বাস্তবায়নের দাবি অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ ২০ বছরের সাজায় এখন পর্যন্ত ১৭ বার জেলে থেকে বের হলেন রাম রহিম ইরানের সঙ্গে সম্পর্ক : ৪ ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পাঠ করালেন বরিশালের ডিসি বরিশালে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা হাঁস-মুরগির দোকানের নাম “বরিশাল ম্যারেজ মিডিয়া”র নেপথ্যে! গৌরনদী টিটিসির অনিয়মের সংবাদ ধামাচাঁপায় এআই দিয়ে ‘ভুয়া’ প্রতিবাদ! বরিশালে ক্রিকেট ব্যাট দিয়ে সহপাঠী হত্যা, ৯ বছর পর ১০ বছরের আটকাদেশ মুগ্ধতা ছড়াচ্ছে বরিশালের লাল শাপলার বিল

লালমোহনে কিশোর-তরুণদের ফুটবল উপহার

  • আপডেট সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মাদকমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ জীবনের পথে এগিয়ে নিতে কিশোর-তরুণদের ফুটবল উপহার দেওয়া হয়েছে। শনিবার বিকেলে নাগরিক উন্নয়ন ফোরাম লালমোহন-তজুমদ্দিনের চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুর রহমান খোকার পক্ষে পাঁচটি ফুটবল উপহার দেওয়া হয়।

এদিন পৃথকভাবে লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ফজর আলী দাখিল মাদরাসার মাঠে ও রমাগঞ্জ ইউনিয়নের সিদ্দিক মিয়ারপুল এলাকার কিশোর-তরুণদের এসব ফুটবল উপহার দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক উন্নয়ন ফোরাম লালমোহন উপজেলার প্রধান সমন্বয়ক সিদ্দিকুর রহমান শান্ত।

এ সময় তিনি বলেন, তরুণ সমাজকে মাদকমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ জীবনের পথে এগিয়ে নিতে খেলাধুলার বিকল্প নেই। সেই লক্ষ্যেই নাগরিক উন্নয়ন ফোরাম লালমোহন-তজুমদ্দিনের উদ্যোগে দুই ইউনিয়নের কিশোর এবং তরুণদের ফুটবল উপহার দেওয়া হয়েছে। আমরা বিশ^াস করি; খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি চরিত্র গঠন ও ইতিবাচক সমাজ গড়ার অন্যতম মাধ্যম। যার মাধ্যমে আগামীর আশার প্রতীক আলোকিত তরুণ প্রজন্ম গড়া সম্ভব হবে।

এ সময় নাগরিক উন্নয়ন ফোরাম লালমোহন-তজুমদ্দিনের উপদেষ্টা মো. ইলিয়াছ মাস্টার, শাকিল আহমেদ পলাশ, মাকসুদুর রহমান, মিজানুর রহমান, ইমরান ফরাজি, সিফাত আহমেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network