1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
চরফ্যাশনে গাছের নিচে চাপা পড়ে শ্রমিক নিহত - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার গলাচিপায় স্ত্রীর বিরুদ্ধে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যাওয়ার অভিযোগ পটুয়াখালী জেলা হিফজুল কোরআন প্রতিযোগিতায় দশমিনার মাদরাসার শিক্ষার্থীদের সাফল্য মুলাদীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন নবীজি (সাঃ)-এর জীবনাদর্শ নিয়ে প্রত্যেক ঘরে ঘরে আলোচনা করা অত্যাবশ্যক -ছারছীনার পীর ছাহেব বিদ্যালয় রক্ষা করুন, না হলে আমরা আর পড়ালেখা করতে পারব না’ আগৈলঝাড়ায় ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ভাণ্ডারিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা ও লুটপাট, চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেপ্তার নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক কলাপাড়ায় জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ, আদালতে মামলা

চরফ্যাশনে গাছের নিচে চাপা পড়ে শ্রমিক নিহত

  • আপডেট সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।। ‎ভোলার চরফ্যাশনে গাছ কাটার সময় মো. সালাউদ্দিন (৩২) নামে এক শ্রমিক গাছের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন। ‎রবিবার (১২ অক্টোবর) বিকেল ৩ টার দিকে চরফ্যাশন সরকারি কলেজের সামনে বারেক মাওলানার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

‎নিহত সালাউদ্দিন চরফ্যাশন উপজেলার আবুবকরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাহজাহান আলীর ছেলে। ‎নিহতের সালা বেলাল ফরাজি বলেন, আমার দুলাভাই দীর্ঘদিন ধরে গাছ কাটার পেশায় নিয়োজিত ছিলেন। রোববার সকালে তিনি চরফ্যাশন সরকারি কলেজের সামনে বারেক মাওলানার বাড়িতে গাছ কাটতে যান।

বিকেল ৩টার দিকে প্রতিবেশীদের কাছ থেকে শুনি তিনি গাছ কাটার সময় পড়ে গেছেন এবং হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে গিয়ে দেখি আমার দুলাভাই সালাউদ্দিনের মরদেহ বেডে পড়ে আছে। চিকিৎসক জানান, তিনি মারা গেছেন। দুলাভাইকে উদ্ধার করা তার সহকর্মীরা হাসপাতালে ভর্তি করিয়ে দ্রুত চলে যান।

‎নিহতের ভাই আব্দুল মজিদ বলেন, কারো বিরুদ্ধে আমাদের আপাতত কোনো অভিযোগ নেই। মরদেহ বাড়িতে নেওয়ার চেষ্টা চলছে। ‎চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাকলুকুর রহমান জানান,নিহত সালাউদ্দিনকে তার সহকর্মী খোরশেদ হাসপাতালে নিয়ে আসেন, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।
‎চরফ্যাশন থানার ডিউটি অফিসার এস আই মো. সাইফুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network