1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভান্ডারিয়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে দুই জেলে আটক, জব্দ ১৬শ মিটার কারেন্ট জাল - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে অস্ত্রের মুখে প্রবাসীর বাড়িতে যবদল নেতার ১০ লাখ টাকা চাঁদা দাবি! থানায় অভিযোগ উজিরপুরে সাতলায় শাপলা বিলে ঘুরতে এসে নৌকা থেকে পরে পর্যটকের মৃত্যু চরফ্যাশনে পানিতে ডুবে ১ স্কুল ছাত্র নিহত  রাজাপুরে মাদক বি‌রোধী অ‌ভিযা‌নে দুই যুবক আটক; ইয়াবাসহ বিভিন্ন উপকরণ জব্দ ঝালকাঠির নলছিটিতে রোগি নিয়ে এম্বুলেন্স ছিটকে  খাদে  অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা উজিরপুর উপজেলা যুবদলের সাধারণ  সম্পাদক মনির হোসেন মল্লিক’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল   প্রধানমন্ত্রীর নির্দেশনায় চরবাড়িয়ায় এস এম কবিরের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ বরগুনায় ৭ দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্ভোধন বাকেরগঞ্জে বিভাগীয় কমিশনারকে লাল গালিচা সংবর্ধণা

ভান্ডারিয়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে দুই জেলে আটক, জব্দ ১৬শ মিটার কারেন্ট জাল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

 ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়ায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫’-এর অংশ হিসেবে কঁচা ও বলেশ্বর নদীতে অভিযান পরিচালনা করেছে প্রশাসন ও মৎস্য বিভাগ।

বুধবার রাতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব উজ্জ্বল হালদারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অবৈধ কারেন্ট জালসহ দুইজন জেলেকে আটক করা হয়। আটককৃতরা হলেন মো. বাবু (৩০) ও মোঃ ইব্রাহিম (৩৫)।

মৎস্য সংরক্ষণ ও রক্ষা আইন, ১৯৫০ এর ৫(১) ধারা অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদÐ ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, ভাÐারিয়া থানা পুলিশ এবং মৎস্য দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

পরে ১,৬০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় অক্টোবর মাসে দেশের বিভিন্ন নদীতে জোরদার অভিযান পরিচালনা করছে মৎস্য অধিদপ্তর।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network