1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভারতে ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
১২ কোটির আমড়া উৎপাদন, ভাসমান হাট ও আড়তে জমজমাট বেচাকেনা উজিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ মালয়েশিয়ার ‘মিনি ঢাকা’য় ৩৬৪ বাংলাদেশি আটক বাবুগঞ্জ ডিগ্রি কলেজে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা বিদ্যুৎ না থাকায় অন্ধকার হাসপাতাল, মোবাইলের আলোয় চিকিৎসা বরিশালের ভাসানচরে এক ব্যক্তিকে বোরকা পড়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা বরিশালে ফজরের নামাজ শেষে ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মুসল্লি নিহত গলাচিপার চর চন্দ্রাইলে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মেগা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত আমতলীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত, ২০

ভারতে ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভারতের ত্রিপুরা রাজ্যে তিন বাংলাদেশি নাগরিককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার খোয়াই থানাধীন কারেঙ্গিছড়া এলাকায়, যা সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪-৫ কিলোমিটার ভারতের অভ্যন্তরে অবস্থিত।

নিহতরা হবিগঞ্জ জেলার চুনারুঘাট বলে জানিয়েছে বিজিবি। বুধবার (১৫ অক্টোবর) মধ্যরাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জ ব্যাটালিয়ন জানায়, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী বিদ্যাবিল এলাকার তিনজন বাংলাদেশি গত ২-৩ দিন আগে ভারতে প্রবেশ করেন।

এ সময় স্থানীয় ভারতীয় নাগরিকরা সন্দেহবশত তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ বর্তমানে ভারতের সাম্পাহার থানায় রয়েছে।

বিজিবি জানায়, নিহতদের সম্ভাব্য বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সোনাচং বাজারে। তবে তাদের সঠিক পরিচয় নিশ্চিত করতে তথ্য যাচাই চলছে। বিজিবি আরও জানায়, এ ঘটনায় তারা ইতোমধ্যে বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছে এবং ঘটনার সত্যতা যাচাই ও বিস্তারিত তথ্য সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network