1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৩ জেলের অর্থদন্ড - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার গলাচিপায় স্ত্রীর বিরুদ্ধে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যাওয়ার অভিযোগ পটুয়াখালী জেলা হিফজুল কোরআন প্রতিযোগিতায় দশমিনার মাদরাসার শিক্ষার্থীদের সাফল্য মুলাদীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন নবীজি (সাঃ)-এর জীবনাদর্শ নিয়ে প্রত্যেক ঘরে ঘরে আলোচনা করা অত্যাবশ্যক -ছারছীনার পীর ছাহেব বিদ্যালয় রক্ষা করুন, না হলে আমরা আর পড়ালেখা করতে পারব না’ আগৈলঝাড়ায় ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা

লালমোহনে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৩ জেলের অর্থদন্ড

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

 

শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসন, মৎস্য দফতর, বাংলাদেশ নৌবাহিনী ও থানা পুলিশের উদ্যোগে তেঁতুলিয়া নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

 

এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে ৩ জেলেকে আটক করা হয়। এছাড়া জব্দ করা হয় ২০ হাজার মিটার অবৈধ জাল এবং বিভিন্ন প্রজাতির ২০ কেজি মাছ।

 

 

পরে বিকেলে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর মৎস্যঘাটে আটককৃত জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ।

 

এছাড়া জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়েছে মাছ।

এ সময় লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দসহ বাংলাদেশ নৌবাহিনী, থানা পুলিশের সদস্য এবং মৎস্য দফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network