1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
অসহায় শিক্ষার্থীর ভরসা হয়ে পাশে দাড়ালেন ছাত্রদল নেতা নয়ন - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ, বন্ধ অভ্যন্তরীণ রুটের বাস ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা বরিশালে ৯ কেজি গাঁজাসহ গাইবান্ধার দুই যুবক আটক লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বাউফলে বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন! ভূয়া ভিডিও ছড়িয়ে গাজিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারীর বিরুদ্ধে অপপ্রচার,থানায় জিডি ভোলা-বরিশাল সেতুর রোডম্যাপ দ্রুত বাস্তবায়নের দাবি অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ ২০ বছরের সাজায় এখন পর্যন্ত ১৭ বার জেলে থেকে বের হলেন রাম রহিম ইরানের সঙ্গে সম্পর্ক : ৪ ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

অসহায় শিক্ষার্থীর ভরসা হয়ে পাশে দাড়ালেন ছাত্রদল নেতা নয়ন

  • আপডেট সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

 

লালমোহন (ভোলা) প্রতিনিধি: সিরাজুল ইসলাম ধলীগৌরনগর বীরবিক্রম ডিগ্রি কলেজের ডিগ্রি ১ম বর্ষে অধ্যয়নরত একজন নিয়মিত ছাত্র।

 

আর্থিক অস্বচ্ছলতা আর পারিবারিক ঋণের বোঝায় লেখাপড়া বন্ধের উপক্রম হয়। সিদ্ধান্ত নিয়েছেন আর লেখাপড়া করবেন না। তা-ই হন্য হয়ে চাকুরি খুজছিলেন। তাঁর এমন সিদ্ধান্তের খবর শুনেন কলেজটির ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন নয়ন। তিনি সামাজিক ও মানবিক দায়িত্ববোধ থেকে তাঁর পাশে এসে দাড়ান। কলেজটির অধ্যক্ষ বরাবর আবেদন করে সিরাজের লেখাপড়ায় সহায়তার আবেদন জানান এবং কলেজে তাঁর বেতন ও পরীক্ষার ফরমফিলাপের টাকা মওকুফের ব্যবস্থা করেন। নয়নের এমন দায়িত্বশীল ভূমিকার কারণে কলেজে সকল ছাত্র- ছাত্রীদের ভূয়সী প্রশংসা অর্জন করেন। এসময় শিক্ষার্থীরা বলেন, নয়নের এই মানবিক পদক্ষেপ সিরাজের ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করবে। সমাজে যদি আরও অনেক মানুষ এভাবে এগিয়ে আসে, তবে কোনো শিক্ষার্থী আর দারিদ্র্যের কারণে পড়াশোনা থেকে বঞ্চিত হবে না।

 

ছাত্র নেতা নয়ন বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমার নেতা মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম অসহায় ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানোর নির্দেশ প্রদান করেছেন। সে আলোকে সিরাজকে আমার ছোট ভাই মনে করে আমি ভাই হয়ে তার পাশে দাঁড়িয়েছি। তিনি ভবিষ্যতেও শিক্ষার উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সিরাজ বলেন, দুঃসময়ে আমার পাশে দাঁড়ানোর জন্য নয়ন ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ। যাদের পরিবারের আর্থিক অবস্থা খারাপ তাদের পাশে যদি এভাবে ছাত্র সংগঠনের ভাইয়েরা দাঁড়ায়, তাহলে পড়াশোনা চালিয়ে যেতে তাদের বিঘ্ন ঘটবে না বলে মনে করি। আর এতে আমাদের ক্যাম্পাসে সুন্দর ও সুষ্ঠু পরিবেশ বিরাজ করবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network