1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে এসটিএস ডায়াগনস্টিক সেন্টারের নিয়োগ পরীক্ষা সম্পন্ন - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে ৯ কেজি গাঁজাসহ গাইবান্ধার দুই যুবক আটক লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বাউফলে বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন! ভূয়া ভিডিও ছড়িয়ে গাজিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারীর বিরুদ্ধে অপপ্রচার,থানায় জিডি ভোলা-বরিশাল সেতুর রোডম্যাপ দ্রুত বাস্তবায়নের দাবি অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ ২০ বছরের সাজায় এখন পর্যন্ত ১৭ বার জেলে থেকে বের হলেন রাম রহিম ইরানের সঙ্গে সম্পর্ক : ৪ ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পাঠ করালেন বরিশালের ডিসি বরিশালে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা

লালমোহনে এসটিএস ডায়াগনস্টিক সেন্টারের নিয়োগ পরীক্ষা সম্পন্ন

  • আপডেট সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে সেবা ও দক্ষতার সমন্বয়ে নবপ্রতিষ্ঠিত এসটিএস ডায়াগনস্টিক সেন্টার–এর নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে।

আজ শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে সাক্ষাৎকার পর্ব। ১০টি পদে নিয়োগের জন্য শতাধিক প্রার্থী এতে অংশ নেন।

নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে তিনটি পৃথক বোর্ড গঠন করা হয়। সারাদিনব্যাপী সাক্ষাৎকার শেষে নিয়োগ কমিটি চূড়ান্ত ও ওয়েটিং তালিকা প্রস্তুত করে চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেছে।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নিজামুল হক নাইম বলেন, “আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ নিরপেক্ষ ও যোগ্যতাভিত্তিক নিয়োগ দিতে। মেধা ও দক্ষতাই হবে নির্বাচনের মূল মানদণ্ড।”

ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী শাহে আলম বলেন, “সেবা ও দক্ষতার সমন্বিত প্রয়াসে এসটিএস ডায়াগনস্টিক সেন্টার কাজ করছে। আমরা শুধু কর্মী নিচ্ছি না, বরং একটি নিবেদিতপ্রাণ স্বাস্থ্যসেবা দল গড়ে তুলতে চাই।”

প্রতিষ্ঠান–সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যাচাই–বাছাই শেষে আগামী সপ্তাহেই নিয়োগ প্রাপ্তদের নাম প্রকাশ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network