1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
তজুমদ্দিনে ভয়াবহ আগুনে পুড়ে গেছে মাছের আড়ৎদের ১৯টি ঘর - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে ৯ কেজি গাঁজাসহ গাইবান্ধার দুই যুবক আটক লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বাউফলে বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন! ভূয়া ভিডিও ছড়িয়ে গাজিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারীর বিরুদ্ধে অপপ্রচার,থানায় জিডি ভোলা-বরিশাল সেতুর রোডম্যাপ দ্রুত বাস্তবায়নের দাবি অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ ২০ বছরের সাজায় এখন পর্যন্ত ১৭ বার জেলে থেকে বের হলেন রাম রহিম ইরানের সঙ্গে সম্পর্ক : ৪ ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পাঠ করালেন বরিশালের ডিসি বরিশালে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা

তজুমদ্দিনে ভয়াবহ আগুনে পুড়ে গেছে মাছের আড়ৎদের ১৯টি ঘর

  • আপডেট সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ মাছঘাটে ভয়াবহ অগ্নিকাÐে ১৯টি মাছের আড়ত পুড়ে গেছে। রবিবার (১৯ অক্টোবর) ভোররাত আনুমানিক ৪টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে তজুমদ্দিন ও লালমোহনের ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও স্থানীয়দের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে প্রায় ১কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে আগুন লাগার সঠিক কারণ ফায়ার সার্ভিসসহ কেউ জানাতে পারেনি। ক্ষতিগ্রস্ত আড়তদাররা হলেন, কামাল উদ্দিন, মহিউদ্দিন জুলফিকার, সিরাজ মেম্বার, মহিউদ্দিন, জামাল, কুট্টি, শাজাহান, হাজী হাফেজ, ফারুক, কবির সর্দার, জাকির, জাহাঙ্গীর চেয়ারম্যান, কিরণ চেয়ারম্যান, ইসতিয়াক হাসান, আলী মোস্তফা বেচু তালুকদার, মন্নান, হেলাল মেম্বার, আনোয়ার ও জাকিরের মাছে গদি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা জানান, রাতের আঁধারে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রæত ঘটনাস্থলে পৌঁছায় এবং আশপাশের লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোন প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ অগ্নিকাÐের কারণ জানাতে পারেনি। তবে ক্ষতি ৬লক্ষ টাকা হয়েছে বলে তারা প্রাথমিক রিপোর্ট পেশ করেন তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network