1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে দোকান থেকে বাড়ি ফেরার পথে বৃদ্ধকে কুপিয়ে হত্যা - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে বিশ্ব নবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে থানার ফটকে তৌহিদী জনতার বিক্ষোভ প্রদর্শন চরবাড়ীয়ায় ২ শতাধিক মহিষের তাণ্ডব! বরিশালে চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঢাকায় গুলিবিদ্ধ হয়ে উজিরপুরের যুবক নিহত সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক লালমোহনে ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে মাধ্যমিক শিক্ষক সমিতি কলাপাড়ায় পৃথক দুই স্থানে চুরির অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আটকে নির্যাতনের অভিযোগ, আটক-৩ বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সিজেপির

পিরোজপুরে দোকান থেকে বাড়ি ফেরার পথে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

  • আপডেট সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের মঠবাড়িয়ায় আলম হাওলাদার নামের এক দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৯ অক্টোবর) রাত ৯টায় উপজেলার মিরুখালী ইউনিয়নের বড় শৌলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলম হাওলাদার (৭০) বড় শৌলা গ্রামের মৃত হাকিম হাওলাদারের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, রোববার রাতে আলম হাওলাদার তার চায়ের দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পুলিশ রাতেই তিনজনকে গ্রেপ্তার করেছে। স্থানীয়দের ধারণা, দোকানের বকেয়া পাওনা টাকা চাওয়ায় মাদকাসক্তরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

নিহতের ছোট ছেলে সরোয়ার হাওলাদার বলেন, পাওনা টাকার চাওয়ার জন্য মেরে ফেলা হয়েছে। ঘটনার দিন দোকান থেকে বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়। বকেয়া টাকা নিয়ে আমার সামনে ঝগড়া হয়েছে। আমি বাবার হত্যার বিচার চাই।

মঠবাড়িয়া থানার তদন্ত কর্মকর্তা আব্দুল হালিম বলেন, হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network