1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ইন্দুরকানীতে রাতের আঁধারে গরিব দিনমজুরের জমি দখলের অভিযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিভাগীয় কমিশনারকে লাল গালিচা সংবর্ধণা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা বরিশাল বিভাগজুড়ে ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক বানারীপাড়ায় নির্মাণাধীন স্কুল ভবন ধেকে পড়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন উজিরপুর উপজেলা যুবদলের সম্পাদক মনিরসহ ৩ জনকে কুপিয়ে জখম,চরম উত্তেজনা বরিশালের বাবুগঞ্জে দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বাবুগঞ্জে এক মাসে চুরি-ডাকাতির হিড়িক: আতঙ্কে সাধারণ মানুষ, পুলিশের টহল ও তদন্ত কতটা কার্যকর? বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা

ইন্দুরকানীতে রাতের আঁধারে গরিব দিনমজুরের জমি দখলের অভিযোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে রাতের আঁধারে গরিব দিনমজুরের জমি দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় মোতালেব শেখ ও তার পরিবারের সদস্যরা জমিটি দখল করে সেখানে ঘর তুলে অবস্থান করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী জাফর আকন (৬৫)।

 

 

ভুক্তভোগীর দাবি, তার দাদি আয়ফুল বিবির মৃত্যুর পর ওয়ারিশসূত্রে পাওয়া তিন বিঘা জমি তিনি ও তার ভাইয়েরা দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছিলেন। কিন্তু সম্প্রতি মোতালেব শেখ ও তার ছেলে লোকমান, নাসির, ফকরুলসহ পরিবারের অন্য সদস্যরা রাতের অন্ধকারে ওই জমিতে পলিথিনের ছাউনি দিয়ে ঘর তুলে বসবাস শুরু করেন।

 

 

 

জাফর আকন জানান, তিনি ন্যায়বিচারের আশায় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন, কিন্তু এখনো কোনো প্রতিকার পাননি। তিনি বলেন, “আমার দাদির জমি দীর্ঘদিন ধরে আমি চাষ করছি। হঠাৎ করে মোতালেব শেখ জমিটি নিজের দাবি করে রাতের বেলায় লোকজন নিয়ে এসে ঘর তুলে দখল করে নেয়। আমি ন্যায়বিচার চাই।

 

 

 

অভিযুক্ত মোতালেব শেখ বলেন, “আমরা এই জমি কবির উদ্দিন নামে একজনের কাছ থেকে কিনেছি। তারা যদি সঠিক কাগজপত্র দেখাতে পারে, তাহলে জমি ছেড়ে দেব।

 

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিটি নিয়ে আগে থেকেই বিরোধ চলছিল। স্থানীয়ভাবে একাধিকবার সালিশি বৈঠক হলেও কোনো সমাধানে পৌঁছানো যায়নি। সালিশদার ও উপজেলা জামায়াতের সেক্রেটারি রাহাতুল ইসলাম বলেন, “২৭ তারিখে জমি নিয়ে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই জমি দখলের ঘটনা খুবই দুঃখজনক।

 

 

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, “বিষয়টি সম্পর্কে শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network