1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
চুরি হওয়া ২৯ মোবাইল ফোন উদ্ধার করে দিলো পুলিশ - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিভাগীয় কমিশনারকে লাল গালিচা সংবর্ধণা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা বরিশাল বিভাগজুড়ে ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক বানারীপাড়ায় নির্মাণাধীন স্কুল ভবন ধেকে পড়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন উজিরপুর উপজেলা যুবদলের সম্পাদক মনিরসহ ৩ জনকে কুপিয়ে জখম,চরম উত্তেজনা বরিশালের বাবুগঞ্জে দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বাবুগঞ্জে এক মাসে চুরি-ডাকাতির হিড়িক: আতঙ্কে সাধারণ মানুষ, পুলিশের টহল ও তদন্ত কতটা কার্যকর? বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা

পিরোজপুরে

চুরি হওয়া ২৯ মোবাইল ফোন উদ্ধার করে দিলো পুলিশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

 

পিরোজপুর প্রতিনিধি// পিরোজপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন সময়ে চুরি হওয়া মোট ২৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এছাড়া ৩টি ফেইক ফেসবুক একাউন্ট শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্ধারকৃত মোবাইলগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।

 

ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে, জেলার বিভিন্ন থানায় আইসিটি ও মিডিয়া শাখার সদস্যরা স্থানীয় ওসিদের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। অভিযানে নাজিরপুর, ভান্ডারিয়া, নেছারাবাদ, ইন্দুরকানী, মঠবাড়িয়া ও কাউখালী থানার এলাকাগুলো থেকে হারানো মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়।

 

অন্যদিকে, সোমবার রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম ভান্ডারিয়া থানার তেলিখালী ইউনিয়নের গোলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করে। তারা দীর্ঘদিন ধরে কুরিয়ার সার্ভিস ডেলিভারিম্যান সেজে মোবাইল ও টাকা হাতিয়ে আসছিল। এ সময় তাদের কাছ থেকে ২৬ হাজার ১৮০ টাকা উদ্ধার করা হয়।

 

ভুক্তভোগীরা তাদের হারানো মোবাইল ও টাকা ফিরে পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

পুলিশ সুপার জানান, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সব সময় তৎপর থাকবেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network