1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভান্ডারিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে বিশ্ব নবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে থানার ফটকে তৌহিদী জনতার বিক্ষোভ প্রদর্শন চরবাড়ীয়ায় ২ শতাধিক মহিষের তাণ্ডব! বরিশালে চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঢাকায় গুলিবিদ্ধ হয়ে উজিরপুরের যুবক নিহত সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক লালমোহনে ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে মাধ্যমিক শিক্ষক সমিতি কলাপাড়ায় পৃথক দুই স্থানে চুরির অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আটকে নির্যাতনের অভিযোগ, আটক-৩ বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সিজেপির

ভান্ডারিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

 

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন পিরোজপুরের এক আদালত। দন্ডপ্রাপ্ত আসামী বরগুনা জেলার বেতাগী উপজেলার ভোরা গ্রামের মৃত মোফাজ্জেল হোসেনের ছেলে মো: ফিরোজ আলম।

 

আদালত আসামীকে এ দন্ড ছাড়াও ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৮ মাসের কারাদন্ডাদেশ দেন। পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মজিবুর রহমান আজ মঙ্গলবার দুপুরে আসামীর উপস্থিতিতে এ রায় দেন।

 

আদালত সূত্রে জানা গেছে, দন্ডপ্রাপ্ত ফিরোজ আলমের সঙ্গে ১৯৯৭ সালে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পৈকখালী গ্রামের মৃত আমীর মল্লিক এর মেয়ে বিউটি বেগমের বিয়ে হয়। এ দম্পতির মধ্যে পারিবারিক কলহের জেরে ২০১৯ সালের ৫ অক্টোবর রাতে স্বামী ফিরোজ আলম তার স্ত্রী ৬ সন্তানের জননী বিউটিকে এলোপাতারি কুপিয়ে হত্যা করে। হত্যার দায় থেকে নিজে বাঁচতে জমিজমা নিয়ে বিরোধ থাকা তার প্রতিবেশীদের ফাঁসানোর চেষ্টা করে ফিরোজ। হত্যার ঘটনায় নিহত বিউটির ভাই মোঃ ইউনুস মল্লিক বাদী হয়ে ফিরোজকে নামীয় এবং কয়েকজনকে অজ্ঞাত আসামী করে ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। পুলিশ তদন্ত করে ফিরোজের বিরুদ্ধে আদালতে চার্জশীট দেয়। সাক্ষ্য প্রমানে সে দোষী সাব্যস্ত হলে আদালত আজ ওই রায় দেন।

 

মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আকন ও আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network