1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যের - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
১২ কোটির আমড়া উৎপাদন, ভাসমান হাট ও আড়তে জমজমাট বেচাকেনা উজিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ মালয়েশিয়ার ‘মিনি ঢাকা’য় ৩৬৪ বাংলাদেশি আটক বাবুগঞ্জ ডিগ্রি কলেজে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা বিদ্যুৎ না থাকায় অন্ধকার হাসপাতাল, মোবাইলের আলোয় চিকিৎসা বরিশালের ভাসানচরে এক ব্যক্তিকে বোরকা পড়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা বরিশালে ফজরের নামাজ শেষে ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মুসল্লি নিহত গলাচিপার চর চন্দ্রাইলে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মেগা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত আমতলীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত, ২০

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যের

  • আপডেট সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের ভৈরবে দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় নাজমুল হক নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল হক ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন তিনি। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চর মান্দারকান্দি গ্রামের রাজু মিয়ার ছেলে।

জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কালিকাপ্রসাদে ডাকাতি রোধে টহল চলছিল।

এ সময় সড়কের পাশে পুলিশের গাড়িটি রেখে ট্রাকচালকের সঙ্গে কথা বলছিলেন পুলিশ সদস্যরা। ময়মনসিংহ থেকে ভৈরবগামী একটি ট্রাক পুলিশের গাড়িতে পেছন থেকে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে সড়কের পাশে উল্টে যায়।

এ ঘটনায় পুলিশ কনস্টেবল নাজমুল হক, এএসআই বিল্লাল মিয়া ও আরেকজন আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নাজমুল হককে মৃত ঘোষণা করেন।

ভৈরব হাইওয়ে থানার (ওসি) সাহাবুর রহমান বলেন, দায়িত্ব পালনকালে বেপরোয়া একটি ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নাজমুল হক গুরুতর আহত হয়ে মারা গেছেন।

বুধবার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network