1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
তজুমদ্দিনে ২ লাইটার জাহাজে সংঘর্ষ, ১৩ ক্রু উদ্ধার - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ, বন্ধ অভ্যন্তরীণ রুটের বাস ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা বরিশালে ৯ কেজি গাঁজাসহ গাইবান্ধার দুই যুবক আটক লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বাউফলে বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন! ভূয়া ভিডিও ছড়িয়ে গাজিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারীর বিরুদ্ধে অপপ্রচার,থানায় জিডি ভোলা-বরিশাল সেতুর রোডম্যাপ দ্রুত বাস্তবায়নের দাবি অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ ২০ বছরের সাজায় এখন পর্যন্ত ১৭ বার জেলে থেকে বের হলেন রাম রহিম ইরানের সঙ্গে সম্পর্ক : ৪ ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

তজুমদ্দিনে ২ লাইটার জাহাজে সংঘর্ষ, ১৩ ক্রু উদ্ধার

  • আপডেট সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ভোলার তজুমদ্দিন উপজেলায় দুই লাইটার জাহাজের সংঘর্ষের পর চরে আটকে পড়া ১৩ ক্রুকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আজ বুধবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। সিয়াম-উল-হক জানান, মঙ্গলবার মধ্যরাত ২টায় এ দুর্ঘটনা ঘটে।

উপজেলার বরিশাল বাজার লালঘাট আইল্যান্ড-সংলগ্ন এলাকায় ‘এমভি উম্মে হাবিবা’ নামের একটি লাইটার জাহাজের সাথে ‘এমভি মডার্ন মেরিন-১৯’-এর সংঘর্ষ হয়।

এতে ‘এমভি মডার্ন মেরিন-১৯’ জাহাজের তলদেশ ফেটে পানি ঢুকে যায় এবং জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে চরে আটকে যায়। পরে জাহাজের ক্রুরা কোস্টগার্ডের সহায়তায় রক্ষা পান।

দুর্ঘটনার খবর পাওয়ার পর, কোস্ট গার্ড স্টেশন রামগতি দ্রুত একটি উদ্ধারকারী দল পাঠায়। তারা ঘটনাস্থলে পৌঁছে ১৩ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়।

পরে উদ্ধারকৃত ক্রুদের মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরো বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এমন সেবামূলক অভিযান অব্যাহত রাখবে।
সূত্র : বাসস

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network