1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ইন্দুরকানীতে বাবা মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে বিশ্ব নবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে থানার ফটকে তৌহিদী জনতার বিক্ষোভ প্রদর্শন চরবাড়ীয়ায় ২ শতাধিক মহিষের তাণ্ডব! বরিশালে চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঢাকায় গুলিবিদ্ধ হয়ে উজিরপুরের যুবক নিহত সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক লালমোহনে ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে মাধ্যমিক শিক্ষক সমিতি কলাপাড়ায় পৃথক দুই স্থানে চুরির অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আটকে নির্যাতনের অভিযোগ, আটক-৩ বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সিজেপির

ইন্দুরকানীতে বাবা মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে মোবাইলে কথা বলতে নিষেধ করায় বাবা-মায়ের সাথে অভিমান করে জান্নাতী আক্তার (১৬) নামে এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ২নং পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতী আক্তার একই গ্রামের আবু তালেব হাওলাদারের মেয়ে এবং টগরা দারুল ইসলাম কামিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে জান্নাতী নিজের মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় তার বাবা মোতালেব হাওলাদার কথা বলা থেকে নিষেধ করেন এবং মা-বাবা দুজনেই এ নিয়ে গালমন্দ করেন। এতে অভিমান করে জান্নাতি আত্মহত্যার উদ্দেশ্যে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মারুফ হোসেন জানান, বাবা মায়ের সাথে অভিমানের কারণেই জান্নাতী নামের মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্টে আসল কারন জানা যাবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network