1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন বিষয়ে কর্মশালা - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে বিশ্ব নবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে থানার ফটকে তৌহিদী জনতার বিক্ষোভ প্রদর্শন চরবাড়ীয়ায় ২ শতাধিক মহিষের তাণ্ডব! বরিশালে চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঢাকায় গুলিবিদ্ধ হয়ে উজিরপুরের যুবক নিহত সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক লালমোহনে ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে মাধ্যমিক শিক্ষক সমিতি কলাপাড়ায় পৃথক দুই স্থানে চুরির অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আটকে নির্যাতনের অভিযোগ, আটক-৩ বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সিজেপির

পিরোজপুরে বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন বিষয়ে কর্মশালা

  • আপডেট সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : জেলার কাউখালী উপজেলায় আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়ন বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ রোববার সকালে কাউখালী উপজেলার উত্তর বাজারের পুরাতন বালুর মাঠে এ কর্মশালার আয়োজন করে উপজেলা বিএনপি।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপি’র আহ্বায়ক নজরুল ইসলাম খান।

 

উপজেলা বিএনপি’র সভাপতি আহসান কবিরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত।

 

উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এইচ. এম. দীন মোহাম্মদের সঞ্চালনায় এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার পাঁচটি ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে বক্তারা সংগঠনের শক্তিশালী ভিত্তি গড়ে তুলতে মাঠপর্যায়ে সদস্য সংগ্রহ অভিযানকে আরও গতিশীল করার আহ্বান জানান। চলমান সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের মাধ্যমে বিএনপির তৃণমূল সংগঠন আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে তারা আশা প্রকাশ করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network