1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভান্ডারিয়ায় ডাকাতির সময় এক ডাকাত আটক - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে বিশ্ব নবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে থানার ফটকে তৌহিদী জনতার বিক্ষোভ প্রদর্শন চরবাড়ীয়ায় ২ শতাধিক মহিষের তাণ্ডব! বরিশালে চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঢাকায় গুলিবিদ্ধ হয়ে উজিরপুরের যুবক নিহত সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক লালমোহনে ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে মাধ্যমিক শিক্ষক সমিতি কলাপাড়ায় পৃথক দুই স্থানে চুরির অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আটকে নির্যাতনের অভিযোগ, আটক-৩ বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সিজেপির

ভান্ডারিয়ায় ডাকাতির সময় এক ডাকাত আটক

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ভাÐারিয়া উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের মনির মীরের বাড়িতে ডাকাতির সময় স্থানীয়দের হাতে আল আমিন নামে এক ডাকাত আটক হয়েছেন। এসময় আরো দুই ডাকাত পালিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৮টার দিকে উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইনিয়নের ৫ নং ওয়ার্ডের মধ্য ভিটাবাড়িয়া গ্রামে। মনির মীরের ছোট ভাই সুমন মীর জানান, মনির মিরা তার সন্তানের চিকিৎসার জন্য স্ত্রী ও সন্তানসহ ঢাকায় অবস্থান করছেন।

এ সুযোগে একদল ডাকাত তাদের বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় পাশের বাড়িতে থাকা মনির মীরের মা জাহানারা বেগম বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকারে স্থানীয় লোকজন দ্রæত ছুটে এসে আল আমিন কে হাতেনাতে আটক করে।

পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। স্থানীয়দের অভিযোগ, আটক আল আমিন বিভিন্ন সময় এলাকায় চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত ছিল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভাÐারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন জানায়, আল আমিনকে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং পলাতক অন্যান্যদের ধরতে অভিযান চলছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network