1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভোলায় পরকীয়া করতে গিয়ে বিধবা নারীর ঘরে ধরা জামায়াত নেতা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
দলিল লেখকের বিরুদ্ধে জমি বিক্রেতার টাকা আত্মসাতের অভিযোগ! কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক খান আল- আমিন চাকরিচ্যূত “ডাক দিয়ে যাই” এনজিও’র আয়োজনে উজিরপুরে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত জনসম্পৃক্ত কর্মকাণ্ডে রহমতপুরে আলোচনায় রাজন শিকদার বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ, বন্ধ অভ্যন্তরীণ রুটের বাস ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা বরিশালে ৯ কেজি গাঁজাসহ গাইবান্ধার দুই যুবক আটক লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ভোলায় পরকীয়া করতে গিয়ে বিধবা নারীর ঘরে ধরা জামায়াত নেতা

  • আপডেট সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার মনপুরায় গভীর রাতে এক বিধবা নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয় বাসিন্দাদের হাতে আটক হয়েছেন জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড সভাপতি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ২টার দিকে বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের বাতান খাল এলাকায় ওই নারীর ঘর থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনা চলছে। আটক ব্যক্তি মো. শোয়াইব ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি পেশায় স্থানীয় পল্লী চিকিৎসক।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই বিধবা নারীর সঙ্গে শোয়াইবের অনৈতিক সম্পর্ক চলছিল। ঘটনাস্থলে জনগণ তাকে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে উপস্থিত জনতার চাপ ও সংশ্লিষ্ট পক্ষের সম্মতিতে কাজি ডেকে তাদের বিয়ে দেওয়া হয়।

ঘটনার সত্যতা বুধবার সকালে নিশ্চিত করেন ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন ও সাবেক ইউপি সদস্য আছিউল হক। উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আমিনুল ইসলাম জসিম বলেন, এই অপকর্মের দায় জামায়াত বহন করবে না।

তবে তিনি এখনো ওয়ার্ড সভাপতির দায়িত্বে আছেন। মনপুরা থানার ওসি আহসান কবির জানান, থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network