1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় সমবায় দিবস পালিত - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে বিশ্ব নবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে থানার ফটকে তৌহিদী জনতার বিক্ষোভ প্রদর্শন চরবাড়ীয়ায় ২ শতাধিক মহিষের তাণ্ডব! বরিশালে চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঢাকায় গুলিবিদ্ধ হয়ে উজিরপুরের যুবক নিহত সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক লালমোহনে ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে মাধ্যমিক শিক্ষক সমিতি কলাপাড়ায় পৃথক দুই স্থানে চুরির অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আটকে নির্যাতনের অভিযোগ, আটক-৩ বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সিজেপির

বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

  • আপডেট সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় নানা আয়োজনে ৫৪ তম জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে।

 

শনিবার (১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে সমবায়ীদের অংশগ্রহনে পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

 

উপজেলা সমবায় অফিসার মোঃ মঈনুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক রেহেনা আক্তার।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আঃ রব হাওলাদার, গণমুক্তি সমবায় সমিতির প্রতিষ্ঠাতা মোঃ আলমগীর হোসেন সরদার, গৌরীপুর পানি সম্পদ সমবায় সমিতির সাধারণ সম্পাদক এইচ এম জুয়েল, মাটিভাঙ্গা সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাইদুল ইসলাম, জনসেবা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সালমান খান বাদশাহ, পশ্চিম চিংগুড়িয়া রিলাই কৃষি প্রণ্য উৎপাদনকারী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আনজুমান আক্তার প্রমুখ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network