1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মঠবাড়িয়ায় ভাইরাল হওয়ার নেশায় বিএনপি অফিসে ‘জয়বাংলা’ স্লোগান দেয়া ৩ কিশোর আটক - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিভাগীয় কমিশনারকে লাল গালিচা সংবর্ধণা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা বরিশাল বিভাগজুড়ে ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক বানারীপাড়ায় নির্মাণাধীন স্কুল ভবন ধেকে পড়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন উজিরপুর উপজেলা যুবদলের সম্পাদক মনিরসহ ৩ জনকে কুপিয়ে জখম,চরম উত্তেজনা বরিশালের বাবুগঞ্জে দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বাবুগঞ্জে এক মাসে চুরি-ডাকাতির হিড়িক: আতঙ্কে সাধারণ মানুষ, পুলিশের টহল ও তদন্ত কতটা কার্যকর? বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা

মঠবাড়িয়ায় ভাইরাল হওয়ার নেশায় বিএনপি অফিসে ‘জয়বাংলা’ স্লোগান দেয়া ৩ কিশোর আটক

  • আপডেট সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের মঠবাড়িয়ায় বড় হারজি বিএনপি অফিসে ভাইরাল হওয়ার নেশায় কিশোরেরা ‘জয়বাংলা’ স্লোগান দেয়। পরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা তিন কিশোরকে পুলিশে সোপর্দ করেন।

 

 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি অফিসে জয়বাংলা স্লোগান দেওয়া দুজনের ভিডিও ভাইরাল হয়। পরবর্তীতে স্থানীয় বিক্ষুব্ধ জনতা সেই দুজন কিশোরসহ ভিডিও ধারণ করা একজনকে আটক করে পুলিশে দেন।

 

পাঠাকাটা ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বলেন, এটা আমাদের মূল অফিস না। এখানে স্থানীয় লোকেরা এসে বসেন। তাদের মধ্যে কেউ প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবেসে ছবি টাঙিয়ে রেখেছেন। এটাকে পুঁজি করে কিছু দুষ্কৃত মহল এখানে লোক না থাকার সুযোগে এ ঘটনা ঘটিয়েছে। স্থানীয় বাসিন্দারা তাদের পুলিশে দিয়েছেন।

 

 

স্থানীয় বাসিন্দা মো. লিটন মৃধা বলেন, এরা মূলত আওয়ামী লীগের দোসর। তাদের আটক করে পুলিশে দিয়েছি। এখন প্রশাসন ব্যবস্থা নেবে।

 

 

মঠবাড়িয়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, আমরা ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাদের আটক করেছি। এখন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network