1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ, বন্ধ অভ্যন্তরীণ রুটের বাস ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা বরিশালে ৯ কেজি গাঁজাসহ গাইবান্ধার দুই যুবক আটক লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বাউফলে বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন! ভূয়া ভিডিও ছড়িয়ে গাজিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারীর বিরুদ্ধে অপপ্রচার,থানায় জিডি ভোলা-বরিশাল সেতুর রোডম্যাপ দ্রুত বাস্তবায়নের দাবি অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ ২০ বছরের সাজায় এখন পর্যন্ত ১৭ বার জেলে থেকে বের হলেন রাম রহিম ইরানের সঙ্গে সম্পর্ক : ৪ ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

লালমোহনে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ

  • আপডেট সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার ইসলামিক মডেল মাদরাসার শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ইসলামিক মডেল মাদরাসার হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 

লালমোহন ইসলামিক মডেল মাদরাসা পরিচালক অধ্যাপক এমএ জাহেরের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম।

 

এ সময় তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সন্তানদেরকে বেশি চাপ প্রয়োগ করবেন না। আপনাদের কাজ হলো সন্তানরা বলতে, লিখতে, পড়তে পারে কিনা সেদিকে খেয়াল রাখা। প্রতিটি শিক্ষার্থীর অভিভাবক যদি তাদের সন্তানের বিষয়ে সচেতন হন তাহলে ওই সন্তান অবশ্যই সুশিক্ষিত ও প্রকৃত মেধাবী হবে।

 

লালমোহন মডেল মাদরাসার স্কুল শাখার প্রধান শিক্ষক মাওলানা মো. আজিম উদ্দিন খানের সঞ্চালনায় এ সময় ইসলামী সমাজকল্যাণ পরিষদের যুগ্ম-সম্পাদক মাওলানা আব্দুল মালেক, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ জামে মসজিদের সভাপতি আবুল বাশার সেলিম, সদস্য অধ্যাপক হাসানুজ্জামান হাওলাদার, ইসলামিক মডেল মাদরাসার সহকারী পরিচালক মাওলানা মো. লোকমান হোসেন ও শিক্ষক মো. রিয়াজ উদ্দিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

অভিভাবক সমাবেশ শেষে ইসলামিক মডেল মাদরাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা ও উপস্থিতির ভিত্তিতে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network