1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুর-২ আসনে আহমেদ সোহেল মনজুর সুমন পেলেন ধানের শীষ প্রতীক - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিভাগীয় কমিশনারকে লাল গালিচা সংবর্ধণা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা বরিশাল বিভাগজুড়ে ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক বানারীপাড়ায় নির্মাণাধীন স্কুল ভবন ধেকে পড়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন উজিরপুর উপজেলা যুবদলের সম্পাদক মনিরসহ ৩ জনকে কুপিয়ে জখম,চরম উত্তেজনা বরিশালের বাবুগঞ্জে দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বাবুগঞ্জে এক মাসে চুরি-ডাকাতির হিড়িক: আতঙ্কে সাধারণ মানুষ, পুলিশের টহল ও তদন্ত কতটা কার্যকর? বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা

পিরোজপুর-২ আসনে আহমেদ সোহেল মনজুর সুমন পেলেন ধানের শীষ প্রতীক

  • আপডেট সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

তরিকুল ইসলাম, ভান্ডারিয়া প্রতিনিধিঃ পিরোজপুর-০২ (ভান্ডারিয়া, নেছারাবাদ ও কাউখালী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে ধানের শীষ প্রতীক পেয়েছেন দলের ত্যাগী নেতা ও ভাÐারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মনজুর সুমন।

তিনি বর্ষীয়ান রাজনীতিক, সাবেক প্রতিমন্ত্রী ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল ইসলাম মনজুর-এর সুযোগ্য পুত্র। সোহেল মনজুর দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

তিনি শুধু ভান্ডারিয়া নয়, গোটা পিরোজপুর জেলায় বিএনপির সাংগঠনিক কার্যক্রমে এক নিবেদিতপ্রাণ নেতা হিসেবে পরিচিত। দলে তার গ্রহণযোগ্যতা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের গুণাবলির কারণে তিনি সব স্তরের নেতাকর্মীর কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

তৃণমূলের রাজনীতি থেকে উঠে আসা এই নেতা ১/১১-পরবর্তী দুঃসময়ে দলের পাশে ছিলেন বলিষ্ঠভাবে। জেল-জুলুম, হয়রানি উপেক্ষা করে তিনি ভান্ডারিয়ায় বিএনপিকে সংগঠিত রাখার জন্য কাজ করে গেছেন।

সেই ত্যাগ-তিতিক্ষার মূল্যায়ন হিসেবে এবার তাকে গুরুত্বপূর্ণ এই আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আহমেদ সোহেল মনজুর সুমন বলেন,এই মনোনয়ন শুধু আমার একার না, এটি তৃণমূল নেতাকর্মীদের ভালোবাসা, ত্যাগ ও সংগ্রামের ফসল।

আমি পিরোজপুর-০২ আসনের জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ধানের শীষকে বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো তিনি বলেন, আমার বাবা নুরুল ইসলাম মনজু যেমন এ এলাকায় উন্নয়ন ও সততার রাজনীতির দৃষ্টান্ত রেখে গেছেন, আমিও সে ধারা বজায় রাখতে চাই।

জনগণ পরিবর্তন চায়, নিরপেক্ষ ভোটের মাধ্যমে তারা তা প্রমাণ করবে। এদিকে সোহেল মনজুর সুমনকে মনোনয়ন দেওয়ায় বিএনপির নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

তাঁরা মনে করছেন, সঠিক সময়ে দলের সঠিক সিদ্ধান্ত বিজয়কে একধাপ এগিয়ে দেবে। স্থানীয় নেতারা জানান, এই আসনে তিনি একজন পরিচ্ছন্ন ও জনপ্রিয় প্রার্থী, যিনি প্রতিদ্ব›িদ্বতায় চমক দেখাতে পারেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network