1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাউফলে বসত বাড়ীতে কিশোর গ্যাংয়ের হামলা - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম
জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী  লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার  গলাচিপায় ৩ দিন ধরে নিখোঁজ শিশু, উৎকণ্ঠায় পরিবার  মনপুরায় একই দিনে নিখোঁজ ৩ শিশু, উদ্বিগ্ন স্বজনরা বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে গুলশানে অবস্থান কর্মসূচি বরিশালে ইয়াবার বড় চালানসহ ডিবির জালে যুবক ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার বি.এড পরীক্ষার ভাইভা দেওয়া হলেনা দুমকিতে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

বাউফলে বসত বাড়ীতে কিশোর গ্যাংয়ের হামলা

  • আপডেট সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর বাউফল সদর ইউনিয়নের বরইতলা এলাকায় সোমবার (৩ নভেম্বর) দুপুর ১টার দিকে একদল কিশোর গ্যাং বসত ঘরে হামলা চালিয়ে নারী, পুরুষ ও শিশুদের মারধরের অভিযোগ উঠেছে।

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে অলিপুরা গ্রামের গাজী বাড়ীর নূর হোসেনের ঘরে হামলা চালায় স্থানীয় খলিল ফেদার ছেলে জাহিদুলের নেতৃত্বে ২০–২৫ জন কিশোর। তাদের হাতে ছিল চাকু (সিক্স গিয়ার)। তারা নূর হোসেনের ছেলে নাঈম মুন্সীকে (২০) খুঁজে পাননি। এরপর বসত ঘরের দরজা ভেঙে লুটপাট করে এবং আলমিরা ভেঙে নগদ চার লাখ টাকা নিয়ে যায়। বাধা দিলে নূর হোসেন ও তার স্ত্রীকে মারধর করা হয়।

 

 

আহত নূর হোসেন মুন্সী অভিযোগ করেন, আমার স্ত্রীকে বেধড়ক পেটানো হয়েছে। আমাকে লাঠি ও রড দিয়ে আঘাত করেছে। ঘরে থাকা চার লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। আমি এখন নিঃস্ব।” তিনি হামলাকারীদের মধ্যে চারজনকে শনাক্ত করেছেন—জাহিদুল, নীরব ও নিশাত (পিতা: নুর ইসলাম, দাসপাড়া), যাদের নেতৃত্বে কিশোর গ্যাংটি হামলা চালিয়েছে।

 

 

অভিযুক্ত জাহিদুল স্বীকার করেছেন যে, তিনি ও তার দুই ভাগ্নে ঘটনার সঙ্গে জড়িত ছিলেন এবং পূর্বদিনের বাজারে নাঈমের সঙ্গে সংঘর্ষের ধারাবাহিকতায় হামলা করা হয়েছে।

 

 

বাউফল থানার ওসি আখতারুজ্জামান সরকার বরিশাল ক্রাইম ট্রেসডটকম’কে বলেন, “এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network