1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভোলার লঞ্চঘাটে অতিরিক্ত যাত্রী টোল আদায়, ৪০ হাজার টাকা অর্থদন্ড - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

ভোলার লঞ্চঘাটে অতিরিক্ত যাত্রী টোল আদায়, ৪০ হাজার টাকা অর্থদন্ড

  • আপডেট সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

 

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় লঞ্চঘাটে অতিরিক্ত যাত্রী টোল আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

 

বুধবার বিকেলে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর লঞ্চঘাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ।

 

তিনি জানান, ‘লঞ্চের যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ টাকার ঘাট টিকিট ১০ টাকা করে আদায় করা হচ্ছিল’, ভুক্তভোগী নাগরিকদের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে ওই লঞ্চঘাটে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ঘাটের ইজারাদারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে ৪০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

তিনি আরো জানান, এই উপজেলার নাগরিকদের ভোগান্তি রোধ উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান সামনের দিকেও অব্যাহত থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network