1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণের উদ্বোধন - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

লালমোহনে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণের উদ্বোধন

  • আপডেট সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

 

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় ৬ হাজার ৫০০ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সার-বীজ বিতরণের উদ্বোধন করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ।

 

২০২৫-২৬অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে আগাম শীতকালীন শাকসবজি, সরিষা, খেসারি, মুগ, চিনা বাদাম, ফেলন, মশুর, সূর্যমুখী, গম, সয়াবিন, উপশী ও হাইব্রিড ধানের বীজ এবং ডিএপি ও এমওপি সার বিতরণ করা হবে।

 

এ সময় লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আহসান উল্লাহ, লালমোহন প্রেসক্লাবের আহ্বায়ক সোহেল আজিজ শাহীন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মেহেদি হাসানসহ সংশ্লিষ্ট দফতরের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং উপকারভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network