1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

লালমোহনে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

  • আপডেট সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
oplus_1024

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় ডোবার পানিতে ডুবে মো. সাহাদ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

 

শুক্রবার দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কিশোরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। শিশু সাহাদ ওই এলাকার মো. আব্দুস শহিদের ছেলে।

 

জানা গেছে, দুপুরের দিকে বাড়ির উঠানে খেলছিল শিশু সাহাদ। কিছুক্ষণ পরে তাকে উঠানে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে বসতঘর সংলগ্ন পরিত্যক্ত ডোবার পানিতে শিশু সাহাদকে ভাসতে দেখে উদ্ধার করা হয়। তৎক্ষণে মারা যায় শিশু সাহাদ।

 

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তারা মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network