ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আপডেট সময় :
শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃমনছুর আলম জেলা প্রতিনিধি ভোলা : ভোলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার দুপুর ১২টায় ভোলা প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, ভোলা প্রেসক্লাবের আহ্বায়ক এডভোকেট মোঃ আমিরুল ইসলাম বাছেদ। সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক আল আমিন শাহরিয়ার ও তালহা বাঁধন তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-১ আসনে বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি সদস্য সচিব রাইসুল আলম, সোবহান কমিশনার, এনামুল হক, সাবেক জেলা যুবদলের সভপতি ইয়ারুল আলম লিটন, জেলা যুব...
মোঃমনছুর আলম জেলা প্রতিনিধি ভোলা : ভোলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার দুপুর ১২টায় ভোলা প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, ভোলা প্রেসক্লাবের আহ্বায়ক এডভোকেট মোঃ আমিরুল ইসলাম বাছেদ। সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক আল আমিন শাহরিয়ার ও তালহা বাঁধন তালুকদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-১ আসনে বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি সদস্য সচিব রাইসুল আলম, সোবহান কমিশনার, এনামুল হক, সাবেক জেলা যুবদলের সভপতি ইয়ারুল আলম লিটন, জেলা যুব দলের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল কাদের সেলিম, বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।