1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

লালমোহনে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

  • আপডেট সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে পৃথকস্থানে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৯ নভেম্বর) দুপুর ও বিকেলে উপজেলার কালমা এবং চরভূতা ইউনিয়নে এসব ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- কালমা ইউনিয়নের চরল²ী এলাকার নূর ইসলামের ৫ বছরের মেয়ে মোহনা আক্তার, একই এলাকার মৃত শফিকুল ইসলামের ৫ বছরের মেয়ে নুসরাত এবং চরভূতা ইউনিয়নের রহিমপুর এলাকার আকতার হোসেনের দেড় বছরের ছেলে মো. আলিফ। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে কালমা ইউনিয়নের চরল²ী এলাকায় একসঙ্গে বাড়ি থেকে বের হয় শিশু মোহনা ও নুসরাত।

তারা দুইজনে খেলার সঙ্গী ছিল। এরপর দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। বিকেলের দিকে খোঁজাখুঁজির একপর্যায়ে বসতবাড়ি সংলগ্ন একটি পুকুরে নেমে তাদের খুঁজতে গেলে ডুবন্ত অবস্থায় তাদের পাওয়া যায়। পরে পুকুর থেকে শিশু দুইজনের নিথর দেহ উদ্ধার করেন স্বজনরা।

অন্যদিকে একইদিন দুপুরে চরভূতা ইউনিয়নের রহিমপুর এলাকায় খেলার ছলে পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু আলিফ। পরে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু আলিফকে মৃত ঘোষণা করেন। এই তিন শিশুর মৃত্যুতে পরিবারগুলোতে শোকের মাতম চলছে।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব ঘটনায় পৃথকভাবে তিনটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network