1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ইন্দুরকানীতে প্রেমিকের আশ্বাসে ধর্ম পরিবর্তন, ৯ দিন অনশনের পর বিয়ে - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিভাগীয় কমিশনারকে লাল গালিচা সংবর্ধণা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা বরিশাল বিভাগজুড়ে ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক বানারীপাড়ায় নির্মাণাধীন স্কুল ভবন ধেকে পড়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন উজিরপুর উপজেলা যুবদলের সম্পাদক মনিরসহ ৩ জনকে কুপিয়ে জখম,চরম উত্তেজনা বরিশালের বাবুগঞ্জে দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বাবুগঞ্জে এক মাসে চুরি-ডাকাতির হিড়িক: আতঙ্কে সাধারণ মানুষ, পুলিশের টহল ও তদন্ত কতটা কার্যকর? বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা

ইন্দুরকানীতে প্রেমিকের আশ্বাসে ধর্ম পরিবর্তন, ৯ দিন অনশনের পর বিয়ে

  • আপডেট সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি ::পিরোজপুরের ইন্দুরকানীতে ৯ দিন অনশনের পর অবশেষে ২৫ বছর বয়সি এক তরুণী এবং ১৮ বছর বয়সি এক তরুণের বিয়ে সম্পন্ন হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের চর-সাউদখালী গ্রামে এই বিয়ের আয়োজন করা হয়। প্রেম চলাকালীন এ ঘটনার সম্পর্ক গড়ার দুই মাস। প্রেমিকের প্রতিশ্রুতিতে সঞ্চিতা ইসলাম ধর্ম গ্রহণ করে ফাতিমা আক্তার নাম ধারণ করে।

স্থানীয়রা জানান, গত ১ নভেম্বর বিকালে স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলার নানদোহান গ্রামের নারায়ণ মণ্ডলের কন্যা সঞ্চিতা মণ্ডল (২৫) প্রেমিক আলী হাওলাদার (১৮) বাড়িতে পৌঁছে বিয়ের দাবি নিয়ে অনশন শুরু করেন।

সঞ্চিতা স্থানীয় একটি এনজিওতে কর্মরত। যদিও প্রথমে আলীর পরিবার এই বিয়েতে সম্মত হয়নি, কিন্তু ৯ দিন চলা অনশনের পর স্থানীয়দের মধ্যস্থতায় রবিবার রাতে গ্রামের নিয়ম অনুযায়ী বিয়ের আয়োজন করা হয়।

বিয়ের পর ফাতিমা আক্তার বলেন, ‘আমার প্রেমিক আলী বর্তমানে ভারতে অবস্থান করছেন। তিনি সেখানে থাকতে স্থানীয়দের সঙ্গে ভিডিও কলে বিয়ে সম্পন্ন হয়েছে।

বিয়ের সময় আলীর বাবা-মাও উপস্থিত ছিলেন। পরে আলী দেশে ফিরে এলে কাবিন ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এখন আমি অত্যন্ত আনন্দিত এবং আমার চাকরিতে যোগ দিতে প্রস্তুত।’

আলীর বাবা কবির হাওলাদার বলেন, ‘আমি মাছ ধরতে সাগরে গিয়েছিলাম। রবিবার সাগর থেকে ফিরে শুনলাম স্থানীয় সালিসে বিয়ের আয়োজন করা হয়েছে। ছেলে দেশে ফিরলে আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন হবে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা জাফর জানান, ‘শুনেছি স্থানীয়দের মাধ্যমে এক হিন্দু তরুণীর সঙ্গে মুসলিম তরুণের বিয়ের ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network